মনোযোগের 'B [গণিত] ও 'C [গণিত] উপাদানের তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ B ও C মনোযোগের বস্তুনিষ্ঠ ও ব্যক্তিনিষ্ঠ শর্তকে নির্দেশ করে। নিচে মনোযোগের বস্তুনিষ্ঠ ও ব্যক্তিনিষ্ঠ উপাদানের তুলনামূলক আলোচনা করা হলো- মনোযোগের বস্তুনিষ্ঠ উপাদান বা শর্ত: বাহ্যিক জগতের যে সকল উপাদান আমাদের মনোযোগ আকর্ষণকে নির্ধারণ করে তাদের মনোযোগের বস্তুনিষ্ঠ শর্ত বা বাহ্যিক শর্ত বলা হয়। মনোযোগের বস্তুনিষ্ঠ শর্ত সমূহ নিম্নরূপ- ১. উদ্দীপকের আকার বড় না ছোট তার উপর মনোযোগের মাত্রা নির্ভর করে। ২. উদ্দীপকে তীব্রতার মাত্রা অনুযায়ী মনোযোগ আকর্ষিত হয় ৩. যে কোনো নতুন উদ্দীপকের প্রতি আমাদের মনোযোগ সহজে আকৃষ্ট হয়। ৪. যে কোনো রঙিন বস্তু বা উদ্দীপক সহজে আমাদের মনোযোগ আকর্ষণ করে। ৫. স্থির বস্তুর তুলনায় গতিশীল বস্তু সহজে আমাদের মনোযোগ আকর্ষণ করে থাকে। এছাড়াও পুনরাবৃত্তি, বৈপরীত্য, সাদৃশ্য, দীর্ঘস্থায়িত্ব, উদ্দীপকের অবস্থান, সামঞ্জস্যহীনতা, উজ্জ্বলতা, গোপনীয়তা প্রভৃতি বাহ্যিক উপাদান বা শর্তগুলি মনোযোগ নির্ধারণ করে থাকে। মনোযোগের ব্যক্তিনিষ্ঠ উপাদান বা শর্ত: ব্যক্তির অভ্যন্তরীণ বা ব্যক্তি নিষ্ঠুর উপাদান সমূহ আমাদের মনোযোগ আকর্ষণ করে থাকে, যেমন- ১. আমরা কোন ব্যক্তি বিষয় বা বস্তুর প্রতি কিরূপ মনোযোগী হব তা নির্ভর করবে আমাদের মধ্যে বিদ্যমান প্রেষণার উপর। ২. আমাদের আবেগ মনোযোগ নিয়ন্ত্রণে আকর্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভূমিকা পালন করে থাকে। ৩. কোন ব্যক্তির যে বিষয়ে আগ্রহ বেশি তা ব্যক্তিকে সে বিষয়ে অধিক মনোযোগী করে তোলে। ৪. ব্যক্তির কোন বিষয়ের প্রতি অনুকূল ও প্রতিকূল মনোভাব তার মনোযোগকে আকর্ষণ করে। এছাড়াও অভিজ্ঞতা, অভ্যাস ও শিক্ষা, কামনা, স্বাস্থ্য, ক্লান্তি ও অবসাদ প্রভৃতি মনোযোগকে নির্ধারণ করে থাকে।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
মনোযোগের 'B ও 'C উপাদানের তুলনামূলক আলোচনা কর।
উদ্দীপক

Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
