উদ্দীপকে মনোবিজ্ঞানী শিপোলা উদ্ধৃত প্রত্যক্ষণ সংগঠনের উপাদানটি উদাহরণসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মনোবিজ্ঞানী শিপোলা উদ্ধৃত প্রত্যক্ষণ সংগঠনের উপাদানটি ব্যক্তিনিষ্ঠ শর্ত ঝোঁক বা প্রবণতাকে নির্দেশ করে। কোনো বস্তু বা ঘটনাকে কোনো বিশেষ দৃষ্টিভঙ্গি নিয়ে প্রত্যক্ষণ করার ঝোঁক বা প্রবণতা সকলের মধ্যেই রয়েছে। সাধারণত নির্দেশনা বা উপদেশ দিয়ে এ প্রবণতা তৈরি করে প্রত্যক্ষের উপর তার প্রভাব নিরূপণ করা হয়। এক্ষেত্রে শিপোলার পরীক্ষণটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি তার পরীক্ষণ পাত্রদেরকে দুটি দলে ভাগ করেন। একটি দলকে নির্দেশনা দিয়েছিলেন যে তারা প্রাণীর নামযুক্ত শব্দ দেখবে এবং অপর দলকে নির্দেশ দিয়েছিলেন যে তারা ভ্রমণ সম্পর্কিত শব্দ দেখবে। এরপর তিনি কতগুলো অর্থহীন শব্দ টাচিস্টোসকোপ যন্ত্রের সাহায্যে দ্রুতগতিতে পরীক্ষণ পাত্রদেরকে দেখান। এই পরীক্ষণ এর ফলাফল নিচে দেওয়া হলো- [চিত্র] ফলাফলে দেখা যাচ্ছে যে নির্দেশের ফলে পরীক্ষণ পাত্রদের মধ্যে যে ঝোঁক বা প্রবণতা তৈরি হয়েছিল তার ফলেই অর্থহীন শব্দকে একদল (প্রাণী দল) প্রাণীর নাম হিসেবে এবং অন্য দল (ভ্রমণ দল) ভ্রমণ সম্পর্কিত শব্দ, হিসেবে প্রত্যক্ষণ করেছিল। সুতরাং দেখা যাচ্ছে যে ঝোঁক বা প্রবণতা প্রত্যক্ষণকে বিশেষভাবে প্রভাবিত করে।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
উদ্দীপকে মনোবিজ্ঞানী শিপোলা উদ্ধৃত প্রত্যক্ষণ সংগঠনের উপাদানটি উদাহ…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
ফলাফলে দেখা যাচ্ছে যে নির্দেশের ফলে পরীক্ষণ পাত্রদের মধ্যে যে ঝোঁক বা প্রবণতা তৈরি হয়েছিল তার ফলেই অর্থহীন শব্দকে একদল (প্রাণী দল) প্রাণীর নাম হিসেবে এবং অন্য দল (ভ্রমণ দল) ভ্রমণ সম্পর্কিত শব্দ, হিসেবে প্রত্যক্ষণ করেছিল। সুতরাং দেখা যাচ্ছে যে ঝোঁক বা প্রবণতা প্রত্যক্ষণকে বিশেষভাবে প্রভাবিত করে।
