দৃশ্যকল্প-১ এর A চিহ্নিত স্থানটি ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এর A চিহ্নিত স্থান মনোযোগের কেন্দ্রকে নির্দেশ করে। নিচে তা ব্যাখ্যা করা হলো- যে মানসিক প্রক্রিয়ার মাধ্যমে চেতনাকে একাধিক বিষয় থেকে সরিয়ে নিয়ে এসে একটি নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ করা হয় তাকে মনোযোগ বলে। উদ্দীপক প্রতিক্রিয়ার ভিত্তিতে বলা যায় যে অসংখ্য উদ্দীপক বা একই উদ্দীপকের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে কেবলমাত্র নির্দিষ্ট সংখ্যক কোন উদ্দীপক অথবা, উদ্দীপকের নির্দিষ্ট কোন বৈশিষ্ট্যের প্রতি প্রতিক্রিয়া করার নির্দিষ্ট মানসিক প্রক্রিয়ার কেন্দ্রীয় অবস্থাকে মনোযোগ বলা হয়। আমরা একই সাথে অনেকগুলো উদ্দীপক দ্বারা উদ্দীপিত হই। কিন্তু সবগুলো উদ্দীপক আমাদের কেন্দ্রে অবস্থান করে না। সেগুলোর অবস্থান হয় মনোযোগের প্রান্তে। কেবলমাত্র সেই উদ্দীপকটি কেন্দ্রে আসতে সক্ষম হবে যেটি নিজ বৈশিষ্ট্যের শক্তিতে বলিয়ান অথবা যেটি ব্যক্তির নিকট অধিক আকর্ষণীয়। উদ্দীপকের চিত্রে এরকম উদ্দীপকের অবস্থান A বিন্দুতে। অর্থাৎ অসংখ্য উদ্দীপকের মধ্যে যে উদ্দীপকটি A বিন্দুতে আসতে সক্ষম শুধুমাত্র আমরা সেই উদ্দীপকের প্রতি মনোযোগী হই। অর্থাৎ মনোযোগের কেন্দ্রে থাকা উদ্দীপকের প্রতি আমরা মনোযোগী হই।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর A চিহ্নিত স্থানটি ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
