উদ্দীপকে রফিকের চোখে আলো পড়া এবং আলোর উৎস উপলব্ধি করার প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রফিকের চোখে আলো পড়ার বিষয়টি হলো সংবেদন এবং আলোর উৎস উপলব্ধি করার প্রক্রিয়াটি হলো প্রত্যক্ষণ। পরিবেশের কোনো উদ্দীপককে কেন্দ্র করে শুরু হয় সংবেদন প্রক্রিয়া। উদ্দীপক হলো এক ধরনের শক্তি যা স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করতে সক্ষম। যেমন- আলো, শব্দ, গন্ধ, তাপ ইত্যাদি। কোন উদ্দীপক প্রথমে কোন গ্রহণ ইন্দ্রিয়ের কোষসমূহকে উত্তেজিত করে। এই উত্তেজনা অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে চলে যায় এবং মস্তিষ্কের মধ্যে অবস্থিত সংযোগীয় স্নায়ু কোষ উজ্জীবিত হয়। এই উদ্দীপনাই সংবেদনের জন্ম দিয়ে থাকে। অপরদিকে সংবেদনকে যখন ব্যাখ্যা বা অর্থবোধক করা হয় তখনই তা হয়ে ওঠে প্রত্যক্ষণ। কোনো ইন্দ্রিয় যখন কোনো একটি বিশেষ ইন্দ্রিয় যন্ত্রে আঘাত করে তখন আশ্চর্যজনকভাবে দ্রুতগতিতে তা ব্যাখ্যা করার মাধ্যমে প্রত্যক্ষণের সৃষ্টি হয়। উদ্দীপকে রাতে হাঁটার সময় রফিকের চোখে হঠাৎ এক ঝলক আলো পড়ে যা সংবেদন। অপরদিকে কিছুক্ষণ পরে সে বুঝতে পারে এটি একটি মোটর গাড়ির হেড লাইটের আলো তখন সেটি প্রত্যক্ষণ প্রক্রিয়াকে নির্দেশ করে। সংবেদন ও প্রত্যক্ষণ একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সংবেদন ও প্রত্যক্ষণকে আমরা আলাদাভাবে না দেখে বরং বলতে পারি এরা একই লম্বা দিগন্তের দুটি বিন্দু।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
উদ্দীপকে রফিকের চোখে আলো পড়া এবং আলোর উৎস উপলব্ধি করার প্রক্রিয়াটি …
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
ফলাফলে দেখা যাচ্ছে যে নির্দেশের ফলে পরীক্ষণ পাত্রদের মধ্যে যে ঝোঁক বা প্রবণতা তৈরি হয়েছিল তার ফলেই অর্থহীন শব্দকে একদল (প্রাণী দল) প্রাণীর নাম হিসেবে এবং অন্য দল (ভ্রমণ দল) ভ্রমণ সম্পর্কিত শব্দ, হিসেবে প্রত্যক্ষণ করেছিল। সুতরাং দেখা যাচ্ছে যে ঝোঁক বা প্রবণতা প্রত্যক্ষণকে বিশেষভাবে প্রভাবিত করে।
