প্রত্যক্ষণে প্রতীক পটভূমির পার্থক্য দেখাও।
উত্তর: বাইরের জগৎ থেকে যে খণ্ডখণ্ড ও এলোমেলো উদ্দীপনা আমাদের ইন্দ্রিয়ে ধরা পড়ে তার সুসংগঠিত ও সামগ্রিক রূপ আমরা প্রত্যক্ষণ করি। এ সামগ্রিকতার কিছু অংশ চিত্র এবং কিছু অংশ পটভূমি হিসেবে প্রত্যক্ষণ করি। যখন কোনো কিছু প্রত্যক্ষণ করি তখন তা বিশেষ পটভূমির সাথে যুক্ত করে প্রত্যক্ষণ করি। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যেসব বস্তু বা ঘটনা প্রত্যক্ষণ করি সেগুলোকে আমাদের অভিজ্ঞতার সাধারণ পটভূমি থেকে পৃথকভাবে সুস্পষ্ট অবয়ব মূর্তি নিয়ে ফুটে উঠতে দেখি। উদাহরণস্বরূপ— যখন নীল আকাশে কোনো বিমানকে প্রত্যক্ষণ করি তখন বিমানকে প্রতীক এবং নীল আকাশকে পটভূমি হিসেবে প্রত্যক্ষণ করি ।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
প্রত্যক্ষণে প্রতীক পটভূমির পার্থক্য দেখাও।
উদ্দীপক
দৃশ্যকল্প-২: রুমী ঘুম থেকে উঠেই চিৎকার করে বলছে তার শরীরে অনেক পিঁপড়া হাঁটছে । কেউ তাকে ডাকছে । বাড়ির অন্য লোকেরা এসে দেখে এমন কিছুই ঘটেনি ।রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

