দৃশ্যকল্প ২-এর 'ক' সংবেদনকে নির্দেশ করে ।
সংবেদন হলো কোন উদ্দীপকের প্রতি প্রাথমিক প্রতিক্রিয়া। কোনো উদ্দীপক যখন আমাদের ইন্দ্রিয়ে আঘাত করে তা অন্তর্মুখী স্নায়ুকোষের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছালে আমরা সংবেদন লাভ করি। অপরদিকে পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে মানুষ বা প্রাণী যে অর্থপূর্ণ ধারণা ও অভিজ্ঞতা লাভ করে তাই প্রত্যক্ষণ ।
সংবেদন হলো একধরনের মনো-দৈহিক প্রক্রিয়া যা উদ্দীপকের প্রতি প্রাথমিক প্রতিক্রিয়া। কোনো পার্থিব উদ্দীপক বা শক্তি যখন ইন্দ্রিয় কোষে আঘাতের মাধ্যমে স্নায়বিক তাড়নার সৃষ্টি করে এবং তা গুরুমস্তিষ্কের উপযুক্ত কেন্দ্রকে উদ্দীপ্ত করে তখন সেই শেষোক্ত উদ্দীপনাকে সংবেদন বলে। অপরদিকে, পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে মানুষ বা প্রাণী যে অর্থপূর্ণ ধারণা এবং অভিজ্ঞতা লাভ করে তাকে প্রত্যক্ষণ বলে । প্রত্যক্ষণ হলো সংবেদনের অর্থপূর্ণ ব্যাখ্যা। সংবেদন একটি প্রান্তীয় প্রক্রিয়া। অপরদিকে, প্রত্যক্ষণ একটি কেন্দ্রীয় প্রক্রিয়া অর্থাৎ, সংবেদন ইন্দ্রিয়কোষ থেকে মস্তিষ্কের সংবেদনকেন্দ্র পর্যন্ত বিস্তৃত। কিন্তু প্রত্যক্ষণে ইন্দ্রিয় কোষ থেকে মস্তিষ্কের সংবেদনকেন্দ্র এবং সংযোজন কেন্দ্রগুলোর ভূমিকা প্রয়োজন ।
পরিশেষে উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, যদিও সংবেদন ও প্রত্যক্ষণ উভয়ই মানসিক প্রক্রিয়া, তথাপি তাদের মধ্যে পার্থক্য বিদ্যমান। সংবেদন হলো উদ্দীপকের প্রাথমিক ধারণা অপরদিকে প্রত্যক্ষণ হলো সংবেদনের অর্থপূর্ণ বিশ্লেষণ ।