উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ করিমের প্রত্যক্ষণের প্রকৃতি অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ প্রকৃতির। বিভিন্ন ধরনের অধ্যাস রয়েছে। যেমন- জ্যামিতিক অধ্যাস, গতি অধ্যাস, চান্দ্র অধ্যাস, প্রাকৃতিক অধ্যাস এবং মনস্তাত্ত্বিক অধ্যাস ইত্যাদি।
জ্যামিতিক রেখা, কোণ ইত্যাদি বিষয়ের পরিমাপ সম্পর্কে নানা ধরনের চাক্ষুষ ভ্রান্তি দেখা যায় । এ ধরনের ভ্রান্তিকে জ্যামিতিক অধ্যাস বলে। আবার গতি অধ্যাসের ক্ষেত্রে আমরা স্থির বস্তুকে গতিশীল বলে প্রত্যক্ষণ করে থাকি । ফাই-ঘটনা গতি অধ্যাসের উদাহরণ। আবার অনেক সময় দিগন্তের চাঁদকে মধ্য আকাশের চাঁদের চেয়ে বড় দেখায়। অবস্থানের জন্য একই চাঁদকে ছোট বা বড় দেখাচ্ছে । চান্দ্র অধ্যাসের জন্য এরকম দেখা যায় ।
ব্যক্তির নিজস্ব ভীতিমূলক কোনো মানসিক প্রবণতার কারণে মৃদু আলো অথবা অন্ধকারে কোনো উদ্দীপক সম্পর্কে শিক্ষণ ও অভিজ্ঞতাগত বিশ্লেষণ ও সমন্বয়সাধনে ব্যর্থ সংবেদীয় ও মানসিক প্রক্রিয়ায় একটি ত্রুটিপূর্ণ ব্যাখ্যাসম্পন্ন ধারণাকেই মনস্তাত্ত্বিক অধ্যাস বলে। যেমন- অন্ধকারে রাস্তায় পড়ে থাকা কোনো মোটা দড়িকে সাপ মনে করা ।
অন্যদিকে প্রাকৃতিক অধ্যাসে অর্ধবালতি পরিষ্কার পানিতে একটি লাঠি স্থাপন করলে লাঠিটিকে বাঁকা দেখায়। সুতরাং বলা যায়, ভ্রান্ত প্রত্যক্ষণে ঘটনাটির বাস্তব ভিত্তি থাকলেও আমরা একে ভুলভাবে প্রত্যক্ষণ করি।