উদ্দীপকের প্রশ্নে, 'অস্পষ্ট আলোতে দড়িকে সাপ মনে করা' এরূপ কোনো ঘটনার ত্রুটিপূর্ণ প্রত্যক্ষণ করা হচ্ছে অধ্যাস।
সংবেদনের ব্যাখ্যা যখন যথার্থ না হয়ে ভ্রান্ত বা ত্রুটিপূর্ণ হয় তখন তাকে অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ বলে । অর্থাৎ কোনো বাস্তব উদ্দীপককে ভ্রান্তভাবে প্রত্যক্ষণ করার নামই হচ্ছে অধ্যাস। অন্যদিকে, বাস্তবে কোনো উদ্দীপকে নেই অথচ তাকে প্রত্যক্ষণ করা হয় এরূপ. প্রত্যক্ষণই অলীক প্রত্যক্ষণ অধ্যাস সাধারণত স্বাভাবিক ও সুস্থ ব্যক্তির বেলায় ঘটে থাকে, কিন্তু অলীক প্রত্যক্ষণ মানসিক ব্যাধিগ্রস্ত ও মাদকাসক্ত ব্যক্তির ক্ষেত্রে ঘটে থাকে। অধ্যাস একটি দীর্ঘমেয়াদি ঘটনা, কিন্তু অলীক প্রত্যক্ষণ স্বল্পমেয়াদি ঘটনা ।
উদ্দীপকের প্রশ্নে, 'অস্পষ্ট আলোতে দড়িকে সাপ মনে করা' এটি মনস্তাত্ত্বিক অধ্যাস। ব্যক্তির নিজস্ব ভীতিমূলক কোনো মানসিক প্রবণতার কারণে মৃদু আলো অথবা অন্ধকারে কোনো উদ্দীপক সম্পর্কে শিখন ও অভিজ্ঞতাগত বিশ্লেষণ ও সমন্বয় সাধনে ব্যর্থ। সংবেদীয় ও মানসিক প্রক্রিয়ার একটি ত্রুটিপূর্ণ ব্যাখ্যাসম্পন্ন ধারণাকেই মনস্তাত্ত্বিক অধ্যাস বলে। অন্যদিকে, উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর বর্ণিত ঘটনাটি অলীক প্রত্যক্ষণ। বাস্তবে এরূপ কোনো ঘটনার ভিত্তি নেই। অলীক প্রত্যক্ষণ ব্যক্তিকেন্দ্রিক হয়, কিন্তু অধ্যাস হয় বস্তুকেন্দ্রিক ।
পরিশেষে বলা যায়, অধ্যাস ও অলীক প্রত্যক্ষণ উভয়ই এক ধরনের ভুল প্রত্যক্ষণ, উভয়ই স্বাভাবিক ঘটনা থেকে ভিন্নতর ।