দৃশ্যকল্প-২ এ করিমের প্রত্যক্ষণের প্রকৃতি এবং এর শ্রেণিবিভাগ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সমুদ্র সৈকতে ভ্রমণের সময় করিম হঠাৎ একটা দড়ি দেখে সে ভয়ে সাপ বলে চিৎকার করল। করিমের এ ধরনের প্রত্যক্ষণের প্রকৃতি হলো ভ্রান্ত প্রত্যক্ষণ বা অধ্যাস। নিচে এর শ্রেণিবিভাগ ব্যাখ্যা করা হলো- অধ্যাস বিভিন্ন ধরনের হয়ে থাকে। যথা- জ্যামিতিক অধ্যাস, গতি অধ্যাস, চান্দ্র অধ্যাস, প্রাকৃতিক অধ্যাস প্রভৃতি। ১. জ্যামিতিক অধ্যাস: রেখা, কোণ ইত্যাদি বিষয়ে পরিমাপ সম্পর্কে চোখে নানা ধরনের ভ্রান্তি দেখা দেয়। [চিত্র] এ ধরনের ভ্রান্তিই হলো জ্যামিতিক অধ্যাস। যেমন, মূলার লায়ার অধ্যাস। পাশের চিত্রে যদিও রেখা দুটি সমান তথাপি পালক চিহ্নিত রেখা তীর চিহ্নিত রেখা অপেক্ষা বড় দেখায়। ২. গতি অধ্যাস: এ ধরনের অধ্যাসে স্থির বস্তুকে গতিশীল হিসেবে প্রত্যক্ষণ করা হয়। যেমন, ফাই ঘটনা। বিয়ে বাড়ির বাতিগুলো স্থির কিন্তু মনে হয় আরো দ্রুততার সাথে ছুটে চলেছে। এটি গতি অধ্যাসের উদাহরণ। ৩. চান্দ্র অধ্যাস: চাঁদের দিকে তাকালে দিগন্তের চাঁদকে মধ্য আকাশের চাঁদ অপেক্ষা বড় দেখা যায়। কেবল অবস্থানের জন্য একই চাঁদকে ছোট বা বড় দেখাচ্ছে। চান্দ্র অধ্যাসের জন্য এরূপ ঘটে থাকে। ৪. প্রাকৃতিক অধ্যাস: গ্লাসের স্বচ্ছ পানিতে এক টাকার একটি কয়েন রাখলে একে অনেক উপরে বলে মনে হয়। আবার অর্ধ বালতি পানিতে একটু সোজা লাঠি রাখা হলে একে বাঁকা দেখা যায়। যা প্রাকৃতিক অধ্যাস।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ করিমের প্রত্যক্ষণের প্রকৃতি এবং এর শ্রেণিবিভাগ ব্যাখ্…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
এ ধরনের ভ্রান্তিই হলো জ্যামিতিক অধ্যাস। যেমন, মূলার লায়ার অধ্যাস। পাশের চিত্রে যদিও রেখা দুটি সমান তথাপি পালক চিহ্নিত রেখা তীর চিহ্নিত রেখা অপেক্ষা বড় দেখায়।
২. গতি অধ্যাস: এ ধরনের অধ্যাসে স্থির বস্তুকে গতিশীল হিসেবে প্রত্যক্ষণ করা হয়। যেমন, ফাই ঘটনা। বিয়ে বাড়ির বাতিগুলো স্থির কিন্তু মনে হয় আরো দ্রুততার সাথে ছুটে চলেছে। এটি গতি অধ্যাসের উদাহরণ।
৩. চান্দ্র অধ্যাস: চাঁদের দিকে তাকালে দিগন্তের চাঁদকে মধ্য আকাশের চাঁদ অপেক্ষা বড় দেখা যায়। কেবল অবস্থানের জন্য একই চাঁদকে ছোট বা বড় দেখাচ্ছে। চান্দ্র অধ্যাসের জন্য এরূপ ঘটে থাকে।
৪. প্রাকৃতিক অধ্যাস: গ্লাসের স্বচ্ছ পানিতে এক টাকার একটি কয়েন রাখলে একে অনেক উপরে বলে মনে হয়। আবার অর্ধ বালতি পানিতে একটু সোজা লাঠি রাখা হলে একে বাঁকা দেখা যায়। যা প্রাকৃতিক অধ্যাস।উত্তর

