উদ্দীপক-২ এ মনোবিজ্ঞানের শিক্ষক ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন তা বিভিন্ন প্রকারের হয়ে থাকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপক-২ এ মনোবিজ্ঞানের শিক্ষক ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন তা হলো অধ্যাস। বাস্তব কোনো উদ্দীপককে যখন আমরা ভুলভাবে প্রত্যক্ষণ করি তাকে অধ্যাস বলা হয়। আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকম অধ্যাসের সম্মুখীন হয়ে থাকি। অধ্যাস বিভিন্ন রকম হতে পারে, নিচে তা আলোচিত হলো- ১. জ্যামিতিক অধ্যাস: কোনো সরল রেখার উপর অন্তঃস্থাপন ও বহিঃস্থাপনের ফলে যে ভ্রান্তি সৃষ্টি হয়, তাকে জ্যামিতিক অধ্যাস বলে। এরূপ অধ্যাস দ্বারা কোনো সরল রেখার দূরত্বকে ভুলভাবে প্রত্যক্ষণ করা হয়। ২. গতি অধ্যাস: স্থির বস্তুকে গতিশীল বস্তু হিসেবে মনে করাকে গতি অধ্যাস বলে। ফাই-ঘটনা (Phi-phenomenon) গতি অধ্যাসের একটি উৎকৃষ্ট উদাহরণ। ৩. চান্দ্র অধ্যাস: দিগন্তের চাঁদকে মধ্য আকাশের চাঁদের তুলনায় বড় দেখায়। অবস্থানের পার্থক্যের জন্য একই চাঁদকে কখনো বড় এবং কখনো ছোট মনে হয়। ৪. দৈহিক অধ্যাস: দৈহিক ঘটনার ফলে যেসব অধ্যাসের সৃষ্টি হয় সেগুলোকে দৈহিক অধ্যাস বলে। যেমন- মিষ্টি খাওয়ার পূর্বে এক কাপ চায়ের যে স্বাদ পাওয়া যায়, মিষ্টি খাওয়ার পর ঐ একই চা পানসে লাগবে।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
উদ্দীপক-২ এ মনোবিজ্ঞানের শিক্ষক ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলে…
উদ্দীপক

উদ্দীপক-২: মনোবিজ্ঞান ক্লাসের শিক্ষক আলোচনা করেন অনেক সময় আমরা কোনো বস্তুকে ভুলভাবে ব্যাখ্যা করি। শিক্ষকের বক্তব্যের পর রিমা জানতে পারল জ্যামিতিক চিত্র, গতি, প্রকৃতি, স্বাদ, আকাশে চাঁদের অবস্থান এসব আমরা অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করি।আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

