উদ্দীপক-১ এ উল্লেখিত চিত্র-১, ২ ও ৩ এ প্রত্যক্ষণ সুবিন্যস্তকরনের কোন নীতি বা শর্ত বা উপাদান সম্পর্কে বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক-১ এ উল্লেখিত চিত্র ১, ২ ও ৩ এ প্রত্যক্ষণ সুবিন্যস্তকরণের উদ্দীপক উপাদান বা বস্তুনিষ্ঠ শর্ত যথাক্রমে নৈকট্য, শূন্যস্থান পূরণ ও সাদৃশ্যতার নীতি বা শর্ত সম্পর্কে বলা হয়েছে। নৈকট্য: যে সকল বস্তু কাছাকাছি সেগুলোকে আমরা একত্রে প্রত্যক্ষণ করি। ১নং চিত্রে দেখতে পাই বিন্দুগুলো যেদিক দিয়ে নিকটে অবস্থিত আমরা সেগুলোকে সেভাবে প্রত্যাখ্যান করি। ডানে-বামে প্রত্যক্ষণ না করে উপরে নিচে কল্পনা করি। এখানে প্রত্যক্ষণের বেলায় নৈকট্য কাজ করেছে। শূন্যস্থান পূরণ: প্রত্যক্ষণ সংগঠনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই যে প্রত্যক্ষের ক্ষেত্রে কোনো ফাঁকা স্থান থাকলে আমরা তা পূরণ করে প্রত্যক্ষণ করি। যেমন উদ্দীপকে ২নং চিত্রে ফাঁকা স্থান পূরণ করে আমরা বৃত্ত এবং চতুর্ভুজ প্রত্যক্ষণ করি। সাদৃশ্য: বিভিন্ন ধরনের অনেকগুলো বস্তুর মধ্যে মিলযুক্ত একই ধরনের বস্তুগুলো আমরা একত্রে প্রত্যক্ষণ করি। যেমন- ৩নং চিত্রে ভরাট করা বৃত্তগুলোকে ফাঁকা বৃত্তগুলো থেকে আলাদাভাবে প্রত্যক্ষণ করি।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
উদ্দীপক-১ এ উল্লেখিত চিত্র-১, ২ ও ৩ এ প্রত্যক্ষণ সুবিন্যস্তকরনের কো…
উদ্দীপক

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

