উদ্দীপকে জনাব রহমানের আচরণে মনোযোগোর কোন উপাদানের প্রভাব লক্ষণীয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রহমানের আচরণে মনোযোগের 'আগ্রহ' নামক বাক্তিনিষ্ঠ বা অভ্যন্তরীণ উপাদানের প্রভাব দেখা যায়। ব্যক্তির মনোযোগ কতগুলো অভ্যন্তরীণ বা ব্যক্তিগত শর্তের ওপর নির্ভরশীল। এগুলোকে মনোযোগের ব্যক্তিনিষ্ঠ উপাদানও বলা হয়। এই উপাদানগুলোর মধ্যে ব্যক্তির 'আগ্রহ' উপাদানটি অন্যতম। যার যে বিষয়ে আগ্রহ তার মনোযোগ সেই বিষয়েই বেশি। এজন্য দৈনিক সংবাদপত্রে ক্রীড়ামোদি খেলার খবর দেখেন, ব্যবসায়ী দেখেন বাজার দর। উদ্দীপকে ব্যবসায়ী রহমান সকালের খবরের কাগজ পাওয়া মাত্র ব্যবসা-বাণিজ্য এবং শেয়ার বাজারের পাতাটি পড়েন। কারণ তার আগ্রহ ব্যবসা সম্পর্কিত বিষয়ের প্রতি। তাই বলা যায় যে, জনাব রহমানের আচরণে মনোযোগের 'আগ্রহ' নামক ব্যক্তিনিষ্ঠ উপাদানের প্রভাব দেখা যায়।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
উদ্দীপকে জনাব রহমানের আচরণে মনোযোগোর কোন উপাদানের প্রভাব লক্ষণীয়? ব…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা সেনানিবাস · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

