উদ্দীপকের 'ক' অংশে যে বিষয়টির ইঙ্গিত সেটির শ্রেণিবিভাগ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের ক অংশে যে বিষয়টির ইঙ্গিত দেয়া হয়েছে সে বিষয়টি হলো অধ্যাস। কোনো উদ্দীপকে যখন আমরা ভুলভাবে প্রত্যক্ষণ করি তখন তাকে অধ্যাস বলা হয়। অধ্যাস বিভিন্ন শ্রেণির হয়ে থাকে নিম্নে তা আলোচিত হলো- ১. জ্যামিতিক অধ্যাস: জ্যামিতিক রেখা-কোণ ইত্যাদি বিষয়ের পরিমাপ সম্পর্কে নানা ধরনের চাক্ষুষ ভ্রান্তি দেখা যায়। এ ধরনের ভ্রান্তিকে জ্যামিতিক অধ্যাস বলা হয়। যেমন- মূলার লায়ার অধ্যাস। ২. গতি অধ্যাস: আমরা কোনো স্থির বস্তুকে গতিশীল বলে প্রত্যক্ষণ করে থাকি। এ ধরনের অধ্যাসকে গতি অধ্যাস বলা হয়। যেমন- ফাই ঘটনা। ৩. চান্দ্র অধ্যাস: দিগন্তের চাঁদকে মধ্য আকাশের চাঁদের চেয়ে বড় মনে হয় এটি-চন্দ্র অধ্যাস। ৪. প্রাকৃতিক অধ্যাস: এক গ্লাস পানিতে ৫০ পয়সার একটি মুদ্রা রাখলে মুদ্রাটিকে অনেক উপরে মনে হয়, এটি একটি প্রাকৃতিক অধ্যাস। ৫. শারীরবৃত্তীয় অধ্যাস: শারীরিক ঘটনার কারণে অধ্যাসের সৃষ্টি হলে তাকে শারীরবৃত্তীয় অধ্যাস বলে।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
উদ্দীপকের 'ক' অংশে যে বিষয়টির ইঙ্গিত সেটির শ্রেণিবিভাগ বর্ণনা কর।
উদ্দীপক

হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

