মনোযোগের শর্ত হিসেবে দৃশ্যকল্প-১ এর 'খ' ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প ১ এর খ তে মনোযোগের ব্যক্তিনিষ্ঠ শর্তসমূহকে বোঝানো হয়েছে। মনোযোগ অনেকগুলো অভ্যন্তরীণ বা ব্যক্তিগত শর্তের ওপর নির্ভরশীল নিম্নে তা আলোচিত হলো- ১. আবেগ : মনোযোগ নির্ধারণ করার ব্যাপারে আবেগ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন- যাকে আমরা অপছন্দ করি না তার দোষ-ত্রুটি আমাদের বেশি মনোযোগ আকর্ষণ করে। ২. আগ্রহ: যার যে বিষয়ে আগ্রহ তার মনোযোগ সেই বিষয়ে বেশি। ৩. অভিজ্ঞতা: পূর্ব অভিজ্ঞতা আরেকটি মনোযোগের গুরুত্বপূর্ণ ব্যক্তিনিষ্ঠ শর্ত। ৪. স্বাস্থ্য: মানুষের স্বাস্থ্যগত অবস্থা তার মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারে। অসুস্থ ব্যক্তি খুব স্বাভাবিক কারণেই ঔষধ বা, ঔষধের বিজ্ঞাপনের প্রতি সহজে মনোযোগী হয়ে পড়ে। ৫. প্রেষণা: কোন বিষয়ে বস্তুর প্রতি আমরা মনোযোগী হব তা নির্ভর করে প্রেষণার উপর। ক্ষুধার্ত খাদ্যের প্রতি, তৃষ্ণার্ত পানির প্রতি বেশি মনোযোগী হয়ে থাকে। ৬. প্রস্তুতি ও প্রত্যাশা: আমরা যা কিছু দেখতে বা শুনতে প্রস্তুত বা আমরা যা প্রত্যাশা করি সে বিষয়ে আমরা বেশি মনোযোগী হই।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
মনোযোগের শর্ত হিসেবে দৃশ্যকল্প-১ এর 'খ' ব্যাখ্যা কর।
উদ্দীপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

