উদ্দীপক-১ এ চিত্র দুটিতে মনোযোগের কোন দুটি শর্ত বা উপাদান রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক-১ এ চিত্র দুটিতে মনোযোগের বস্তুনিষ্ঠ শর্ত আকার প্রকাশ পেয়েছে। যেসব উপাদান বা বস্তু বস্তুর দিক থেকে এসে আমাদের মনোযোগকে প্রভাবিত করে মনোযোগের সেসব শর্তাবলীকে বস্তুনিষ্ঠ বা বাহ্যিক শর্তাবলী বলা হয়। অনেকগুলো বাহ্যিক শর্তাবলির মধ্যে অন্যতম একটি হলো আকার। মনোযোগ আকর্ষণ করার এটি একটি গুরুত্বপূর্ণ শর্ত। সাধারণত ক্ষুদ্রাকার বস্তুর তুলনায় বিরাট আকারের বস্তু সহজে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। উদ্দীপক-১ এর প্রথম চিত্রে আমরা দেখতে পাই একটি হাতি ও একটি পিঁপড়া। হাতি আকারে বড় হওয়ায় তা সহজেই আমাদের প্রত্যক্ষণে চলে আসে। অপরদিকে দ্বিতীয় চিত্রে একজন লম্বা ব্যক্তি ও একজন খাটো ব্যক্তিকে আমরা একই সাথে দেখতে পাই। খাটো ব্যক্তির তুলনায় দীর্ঘকায় আকারের ব্যক্তি সহজে আমাদের মনোযোগ আকর্ষণ করে। আকারের কারণেই বৃহদাকারের উদ্দীপকের প্রতি আমাদের মনোযোগ আগে নিবদ্ধ হচ্ছে।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
উদ্দীপক-১ এ চিত্র দুটিতে মনোযোগের কোন দুটি শর্ত বা উপাদান রয়েছে? ব্…
উদ্দীপক

উদ্দীপক-২: মনোবিজ্ঞান ক্লাসের শিক্ষক আলোচনা করেন অনেক সময় আমরা কোনো বস্তুকে ভুলভাবে ব্যাখ্যা করি। শিক্ষকের বক্তব্যের পর রিমা জানতে পারল জ্যামিতিক চিত্র, গতি, প্রকৃতি, স্বাদ, আকাশে চাঁদের অবস্থান এসব আমরা অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করি।আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

