দৃশ্যকল্প-২ এ প্রদর্শিত চিত্রের 'C [গণিত] এবং 'E [গণিত] এর তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ সংবেদন প্রক্রিয়া প্রদর্শিত হয়েছে সেখানে 'C [গণিত] এবং 'E [গণিত] চিহ্নিত অংশে হবে যথাক্রমে সংবেদন ও প্রত্যক্ষণ। উক্ত দুটি বিষয়ই সংবেদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উক্ত দুইয়ের তুলনামূলক বিশ্লেষণ নিচে তুলে ধরা হলো- সংবেদন হলো কোন উদ্দীপকের প্রতি প্রাথমিক প্রতিক্রিয়া। কোনো উদ্দীপক যখন আমাদের ইন্দ্রিয়ে আঘাত করে তা অন্তর্মুখী স্নায়ুকোষের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছালে আমরা সংবেদন লাভ করি। অপরদিকে পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে মানুষ বা প্রাণী যে অর্থপূর্ণ ধারণা ও অভিজ্ঞতা লাভ করে তাই প্রত্যক্ষণ। সংবেদন হলো একধরনের মনো-দৈহিক প্রক্রিয়া যা উদ্দীপকের প্রতি প্রাথমিক প্রতিক্রিয়া। কোনো পার্থিব উদ্দীপক বা শক্তি যখন ইন্দ্রিয় কোষে আঘাতের মাধ্যমে স্নায়বিক তাড়নার সৃষ্টি করে এবং তা গুরুমস্তিষ্কের উপযুক্ত কেন্দ্রকে উদ্দীপ্ত করে তখন সেই শেষোক্ত উদ্দীপনাকে সংবেদন বলে। অপরদিকে, পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে মানুষ বা প্রাণী যে অর্থপূর্ণ ধারণা এবং অভিজ্ঞতা লাভ করে তাকে প্রত্যক্ষণ বলে। প্রত্যক্ষণ হলো সংবেদনের অর্থপূর্ণ ব্যাখ্যা। সংবেদন একটি প্রান্তীয় প্রক্রিয়া। অপরদিকে, প্রত্যক্ষণ একটি কেন্দ্রীয় প্রক্রিয়া। অর্থাৎ, সংবেদন ইন্দ্রিয়কোষ থেকে মস্তিষ্কের সংবেদনকেন্দ্র পর্যন্ত বিস্তৃত। কিন্তু প্রত্যক্ষণে ইন্দ্রিয় কোষ থেকে মস্তিষ্কের সংবেদনকেন্দ্র এবং সংযোজন কেন্দ্রগুলোর ভূমিকা প্রয়োজন। পরিশেষে উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি. যদিও সংবেদন ও প্রত্যক্ষণ উভয়ই মানসিক প্রক্রিয়া, তথাপি তাদের মধ্যে পার্থক্য বিদ্যমান। সংবেদন হলো উদ্দীপকের প্রাথমিক ধারণা অপরদিকে প্রত্যক্ষণ হলো সংবেদনের অর্থপূর্ণ বিশ্লেষণ।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ প্রদর্শিত চিত্রের 'C এবং 'E এর তুলনামূলক পার্থক্য ব…
উদ্দীপক

শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উপরের চিত্রে যখন আমরা সাদা রঙের ছবিটিকে কালো পটভূমিতে দেখি তখন একে একটি ফুলদানী হিসেবে প্রত্যক্ষণ করি। আবার যখন কালো রংটি প্রতীক হিসেবে এবং সাদা অংশটুকু পটভূমি হিসেবে দেখি তখন আমরা দুটি মুখাবয়বের প্রতীক দেখব।উত্তর
উত্তর

