দৃশ্যকল্প-১ এ উল্লেখিত মানসিক প্রক্রিয়াটি কী? এর বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
উত্তর: দৃশ্যকল্প ১ এ উল্লেখিত মানসিক প্রক্রিয়াটি হলো মনোযোগ। অসংখ্য বিষয়বস্তুর মধ্যে একটি বিষয়কে নির্বাচন করে নিয়ে তার উপর মানসিক সচেতন ক্রিয়াকে নির্বিষ্ট করা এবং অন্যান্য বিষয় থেকে মানসিক সচেতন ক্রিয়াকে সাময়িকভাবে দূরে সরিয়ে নিয়ে আসাকে মনোযোগ বলা হয়। সুতরাং মনোযোগ, হলো সেই মানসিক প্রক্রিয়া যার দ্বারা চেতনার ক্ষেত্রটিকে সংকুচিত করে মাত্র একটি বিষয়বস্তুতে মানসিক সচেতন ক্রিয়াকে নির্বিষ্ট করা হয়। মনোযোগের মধ্যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন আমরা একই সাথে অনেকগুলো উদ্দীপকের প্রতি মনোযোগ দিতে পারি না। আমরা নির্দিষ্ট একটি উদ্দীপকে নির্বাচন করে তার দিকে মনোযোগ দিয়ে থাকি। আবার কতগুলো উদ্দীপক আছে যা আমাদের প্রেষণার পরিতৃপ্তি ঘটায় সে সকল বিষয়কে আমরা ইতিবাচক মনে করি এবং ইতিবাচক উদ্দীপকগুলোর প্রতি আমরা মনোযোগী হই। মনোযোগের আরেকটি বৈশিষ্ট্য হলো মনোযোগের পরিবর্তনশীলতা, মনোযোগ প্রতি নিয়তই পরিবর্তিত হচ্ছে এক সেকেন্ডের কম সময় থেকে ১৫/২০ সেকেন্ড সময়ের মধ্যে মনোযোগ এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়। মনোযোগের ক্ষেত্র সীমিত, সাধারণত একই সাথে একাধিক বিষয়ে মনোযোগ দেওয়া সম্ভব হয় না। অমরা একই সাথে দুই একটি বিষয়ে মনোযোগ দিতে পারি এটি মনোযোগের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 'মনোযোগের অপর একটি প্রধান বৈশিষ্ট্য হলো মনোযোগের দোদুল্যমানতা। অমরা কোনো একটি বস্তুর প্রতি বেশিক্ষণ মনোনিবেশ করতে পারি না। এই দোতল্যমূলতার কারণেই প্রত্যেক মুহূর্তে আমাদের মনোযোগের ক্ষেত্রে পরিবর্তিত হচ্ছে। আবার সংবেদীয় হ্রাস বৃদ্ধি মনোযোগের আরেকটি বৈশিষ্ট্য। সংবেদনের মাত্রা যখন ক্ষীন হয় তখন তা একবার সংবেদনে ধরা পড়ে আবার পড়ে না। এছাড়াও মনোযোগের মধ্যে ইচ্ছামূলক প্রক্রিয়া, উপযোজনমূলক প্রক্রিয়া, সুস্পষ্ট চেতনার কেন্দ্র, মনোযোগের ব্যধতি, মনোযোগের প্রাপ্ত ও কেন্দ্র প্রভৃতি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ উল্লেখিত মানসিক প্রক্রিয়াটি কী? এর বৈশিষ্ট্যসমূহ বর্ণ…
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
চিত্র: জ্যামিতিক অধ্যাস
২. গতি অধ্যাস: এ ধরনের অধ্যাসে স্থির বস্তুকে গতিশীল হিসেবে প্রত্যক্ষণ করা হয়। যেমন, ফাই ঘটনা। বিয়ে বাড়ির বাতিগুলো স্থির কিন্তু মনে হয় আরো দ্রুততার সাথে ছুটে চলেছে। এটি গতি অধ্যাসের উদাহরণ।
৩. চান্দ্র অধ্যাস: চাঁদের দিকে তাকালে দিগন্তের চাঁদকে মধ্য আকাশের চাঁদ অপেক্ষা বড় দেখা যায়। কেবল অবস্থানের জন্য একই চাঁদকে ছোট বা বড় দেখাচ্ছে। চান্দ্র অধ্যাসের জন্য এরূপ ঘটে থাকে।
৪. প্রাকৃতিক অধ্যাস: গ্লাসের স্বচ্ছ পানিতে এক টাকার একটি কয়েন রাখলে একে অনেক উপরে বলে মনে হয়। আবার অর্ধ বালতি পানিতে একটু সোজা লাঠি রাখা হলে একে বাঁকা দেখা যায়। যা প্রাকৃতিক অধ্যাস।উত্তর

