মেহেনাজের বাবার বিষয়টি কোন ধরনের প্রত্যক্ষণ? ব্যাখ্যা কর।
উত্তর: মেহেনাজের বাবার বিষয়টি অলীক প্রত্যক্ষণ। বাস্তবে কোনো উদ্দীপক নেই অথচ তাকে প্রত্যক্ষণ করা হয় এরূপ প্রত্যক্ষণ অলীক প্রত্যক্ষণ বা অলীকবীক্ষণ নামে পরিচিত। অর্থাৎ অবাস্তব উদ্দীপকের প্রত্যক্ষণই হচ্ছে অলীক প্রত্যক্ষণ। মস্তিষ্কের বিকৃতি ও মানসিক অস্বাভাবিকতাই অলীক প্রত্যক্ষণের জন্য দায়ী। যেমন- সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগের অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে অলীক প্রত্যক্ষণ। অতিরিক্ত ঔষধাসক্ত বা মাদকাসক্ত ব্যক্তিদের মধ্যে অলীক প্রত্যক্ষণ দেখা যায়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ আমরা দেখতে পাই ৬ মাস হলো মেহেনাজের মা মারা গিয়েছেন। মেহনাজের বাবা মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন। ইদার্নিং প্রায় রাতেই তিনি মেহেনাজের মাকে তার ঘরে দেখতে পান। এক্ষেত্রে দেখা যায় মেহেনাজের বাবা তার মাকে দেখতে পাচ্ছেন কিন্তু বাস্তবে তার মায়ের কোন ভিত্তি নেই। এরূপ উদ্দীপক নেই অথচ তাকে প্রত্যক্ষণ করায় মেহেনাজের বাবার বেলায় অলীক প্রত্যক্ষণ ঘটেছে।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
মেহেনাজের বাবার বিষয়টি কোন ধরনের প্রত্যক্ষণ? ব্যাখ্যা কর।
উদ্দীপক

শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উপরের চিত্রে যখন আমরা সাদা রঙের ছবিটিকে কালো পটভূমিতে দেখি তখন একে একটি ফুলদানী হিসেবে প্রত্যক্ষণ করি। আবার যখন কালো রংটি প্রতীক হিসেবে এবং সাদা অংশটুকু পটভূমি হিসেবে দেখি তখন আমরা দুটি মুখাবয়বের প্রতীক দেখব।উত্তর
উত্তর

