উদ্দীপকে চয়নের আচরণ পরিবর্তনে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে চয়নের আচরণ পরিবর্তনে মূল্যবোধ গঠনের বিভিন্ন মাধ্যমের দ্বারা বিভিন্ন পদক্ষেপ নেয়া যেতে পারে। নিচে তা বিশ্লেষণ করা হলো- মূল্যবোধ গঠনের প্রধান মাধ্যম হচ্ছে পরিবার। সামাজিকীকরণের মাধ্যমে তার মূল্যবোধ গঠনের প্রক্রিয়া শুরু হয়। এক্ষেত্রে সঠিক মূল্যবোধের জন্য পিতা-মাতার মধ্যে ভালো সম্পর্ক থাকতে হবে। পিতা-মাতাকে অনুমোদনশীল হওয়া উচিত এবং শিশুদের প্রতি তাদের ভালোবাসা আছে তা প্রকাশ হওয়া দরকার। বাবা-মা ও ছেলে-মেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং মূল্যবোধ সম্পর্কিত ধারণাগুলো তাদের সাথে আলাপ-আলোচনা করা উচিত। চয়নের আচরণ পরিবর্তনে দ্বিতীয় যে মাধ্যমটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তা হলো বিদ্যালয়। ছোট শিশুরা শিক্ষককে খুবই শ্রদ্ধা করে। শিক্ষকের কথাকে শিশুরা খুবই মূল্য দেয়। শিক্ষকের আচার-ব্যবহার, চিন্তাধারা, কথা বলার ভঙ্গি ইত্যাদি শিশুর আচরণকে প্রভাবিত করে। এজন্য শিশুর মধ্যে মূল্যবোধ সৃষ্টির ব্যাপারে বিদ্যালয়ের পাঠ্যবই, আচার-অনুষ্ঠান ইত্যাদি যথেষ্ট ভূমিকা পালন করতে পারে। উপরিউক্ত মাধ্যমগুলো ছাড়াও সমবয়সী দল, কমিউনিটি, সমাজ প্রভৃতির মাধ্যমে চয়নের আচরণে পরিবর্তন আনা সম্ভব।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
উদ্দীপকে চয়নের আচরণ পরিবর্তনে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

