দৃশ্যকল্প-২ এ চিত্র-ক ও চিত্র-খ এর প্রতীক পটভূমি প্রত্যক্ষণের সাহায্যে ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প ২-এ ক চিত্রটি অপরিবর্তনশীল প্রতীক পটভূমি ও চিত্র খ পরিবর্তনশীল প্রতীক পটভূমিকে নির্দেশ করে। যে সকল চিত্রে প্রতীক ও পটভূমির অবস্থান অপরিবর্তিত থাকে তাকে অপরিবর্তনশীল প্রতীক পটভূমি প্রত্যক্ষণ বলে। এক্ষেত্রে প্রতীক ও পটভূমি অপরিবর্তিত থাকে। দৃশ্যকল্প ২-এর ক চিত্রে প্রতীক ও পটভূমি সবসময় অপরিবর্তিত থাকে বলে চিত্রে আমরা সবসময়ই মুদ্রা দেখতে পাছি। অপরদিকে অনেক সময় প্রতীক ও পটভূমির সম্পর্ক পরিবর্তনশীল হয়। অর্থাৎ প্রতীক পটভূমিতে এবং পটভূমি প্রতীকে পরিণত হয়। এ ধরনের প্রতীক পটভূমিকে পরিবর্তনশীল প্রতীক পটভূমি বলা হয়। উদ্দীপকের দৃশ্যকল্প ২-এর খ নং চিত্রে আমরা যখন কালো রঙের পটভূমিতে দেখি তখন ফুলদানী আবার যখন সাদা রঙের পটভূমিতে দেখি তখন একে দুটি মুখচ্ছবি হিসেবে প্রত্যক্ষণ করে থাকি। সুতরাং খ চিত্রটি পরিবর্তনশীল প্রতীক পটভূমিকে নির্দেশ করে। সুতরাং আমরা বলতে পারি কোন বিষয় প্রত্যক্ষণে প্রতীক পটভূমি বিশেষ ভূমিকা পালন করে। প্রতীক পটভূমির পরিবর্তনে প্রত্যক্ষণ পরিবর্তিত হতে পারে।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ চিত্র-ক ও চিত্র-খ এর প্রতীক পটভূমি প্রত্যক্ষণের সাহায…
উদ্দীপক

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উক্ত চিত্রে দেখা যায় সেখানে দুটি রেখা রয়েছে একটি রেখা তীর চিহ্নিত রেখা অপরটি পালক চিহ্নিত রেখা। প্রকৃত পক্ষে রেখা দুটি সমান হলেও তীর চিহ্নিত রেখা পালক চিহ্নিত রেখার চেয়ে ছোটভাবে প্রত্যক্ষিত হয়, যা জ্যামিতিক অধ্যাস বা মুলার লায়ার অধ্যাসকে নির্দেশ করে।উত্তর

