চয়নের আচরণে কোন ধরনের মূল্যবোধের অভাব লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে চয়নের মধ্যে সামাজিক মূল্যবোধের অভাব রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- সামাজিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিদের কাছে জনগণের ভালোবাসাই সব। তাদের কাছে মূল্যবোধের অর্থ হলো পরার্থ-পরতা। সামাজিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিরা সহজেই সকল ধরনের মানুষের সঙ্গে বন্ধুত্ব এবং প্রীতির সম্পর্ক গড়ে তুলতে পারে। মানুষের প্রতি এদের প্রবল ভালোবাসা থাকে, এরা ভালোবাসার মধ্যেই জীবনের মূল্যবোধ খোঁজে। উদ্দীপকে আমরা দেখতে পাই চয়ন অত্যন্ত মেধাবী কিন্তু সে সহজে কারো সাথে মিশতে পারে না, একা থাকতে পছন্দ করে। এ কারণে তার কোনো বন্ধু হয়নি। সে নিয়মিত স্কুলে যায় তবে ছুটি হওয়ার সাথে সাথে বাসায় চলে আসে। এমনকি আত্মীয়-স্বজনের বাসাতেও যেতে চায় না। এক্ষেত্রে তার আচরণের মধ্যে সামাজিক মূল্যবোধের অভাব লক্ষ্য করা যায়।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
চয়নের আচরণে কোন ধরনের মূল্যবোধের অভাব লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

