দৃশ্যকল্প-২ এ উল্লেখিত উপাদানটি ছাড়া প্রত্যক্ষণ সংগঠনের অন্যান্য উপাদানগুলো বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ উল্লেখিত উপাদানটি হলো প্রত্যক্ষণের সাদৃশ্য। এ উপাদানটি ছাড়া প্রত্যক্ষণ সংগঠনের অন্যান্য উপাদানগুলো হলো-নৈকট্য, ধারাবাহিকতা, বিশেষ পরিচিতি, ফাঁকপূরণ প্রভৃতি। নিচে বিশ্লেষণ করা হলো- ১. নৈকট্য: যে সকল বস্তু কাছাকাছি সেগুলোকে আমরা একত্রে প্রত্যক্ষণ করি। নিম্নের চিত্রে ক-তে ফোঁটাগুলো পাশের দিকে নিকটে হওয়াতে সারিবদ্ধভাবে এবং খ-তে ফোঁটাগুলো পরপর নিচের দিকে নিকটে হওয়াতে স্তম্ভ হিসেবে আমরা প্রত্যক্ষণ করি। [চিত্র] ২. ধারাবাহিকতা: যে রেখাটি বাঁকা পথে চলছে তাকে বাঁকা পথে এবং যে রেখাটি সরল পথে চলছে তাকে সরল পথে চলতে দেখার একটি সহজ প্রবণতা রয়েছে। যেমন- নিম্নের চিত্রে বক্ররেখাটিকে ক বাখ পথে না দেখে গ বাঘ পথে চলতে দেখি। [চিত্র] ৩. বিশেষ পরিচিত: যে রূপটি আমাদের কাছে বিশেষ পরিচিত তা সহজেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে। অসংখ্য লোকের মধ্যে এজন্য আমরা আমাদের বন্ধুকে সহজেই খুঁজে বের করতে পারি। ৪. ফাঁকপূরণ: প্রত্যক্ষণের সংগঠনের এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই যে, প্রত্যক্ষণের ক্ষেত্রে কোনো ফাঁক থাকলে আমরা তা পূরণ করে প্রত্যক্ষণ করি। নিম্নের চিত্রে ফাঁক থাকলেও ক্ষেত্রটিকে আমরা ত্রিভুজ হিসেবে প্রত্যক্ষণ করি। [চিত্র]
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ উল্লেখিত উপাদানটি ছাড়া প্রত্যক্ষণ সংগঠনের অন্যান্য উপ…
উদ্দীপক

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
২. ধারাবাহিকতা: যে রেখাটি বাঁকা পথে চলছে তাকে বাঁকা পথে এবং যে রেখাটি সরল পথে চলছে তাকে সরল পথে চলতে দেখার একটি সহজ প্রবণতা রয়েছে। যেমন- নিম্নের চিত্রে বক্ররেখাটিকে ক বাখ পথে না দেখে গ বাঘ পথে চলতে দেখি।
৩. বিশেষ পরিচিত: যে রূপটি আমাদের কাছে বিশেষ পরিচিত তা সহজেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে। অসংখ্য লোকের মধ্যে এজন্য আমরা আমাদের বন্ধুকে সহজেই খুঁজে বের করতে পারি।
৪. ফাঁকপূরণ: প্রত্যক্ষণের সংগঠনের এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই যে, প্রত্যক্ষণের ক্ষেত্রে কোনো ফাঁক থাকলে আমরা তা পূরণ করে প্রত্যক্ষণ করি। নিম্নের চিত্রে ফাঁক থাকলেও ক্ষেত্রটিকে আমরা ত্রিভুজ হিসেবে প্রত্যক্ষণ করি।


