দৃশ্যকল্প-২ এ খ চিহ্নিত অংশটি হলো অধ্যাস। নিম্নে অধ্যাস ও অলীক প্রত্যক্ষণের তুলনামূলক বিশ্লেষণ করা হলো-
১. অধ্যাস সাধারণত স্বাভাবিক ও সুস্থ ব্যক্তির বেলায় ঘটে থাকে, কিন্তু অলীক প্রত্যক্ষণ সাধারণত অস্বাভাবিক ব্যক্তি অর্থাৎ মানসিক ব্যাধিগ্রস্থ ও মাদকাসক্ত ব্যক্তির ক্ষেত্রে ঘটে থাকে।
২. অধ্যাসের বাস্তব ভিত্তি আছে, কিন্তু অলীক প্রত্যক্ষণে তা নেই।
৩. অধ্যাসের ক্ষেত্রে সর্বদাই একটি নির্দিষ্ট বাহ্যিক উদ্দীপক বিদ্যমান থাকে, কিন্তু অলীক প্রত্যক্ষণে কোনো বাহ্যিক উদ্দীপকের উপস্থিতি থাকে না।
৪. বিজ্ঞানসম্মতভাবে অধ্যাসের পরিমাপ করা যায়, কিন্তু অলীক প্রত্যক্ষণ কল্পনাপ্রসূত ঘটনা তাই এর বিজ্ঞানসম্মত পরিমাপ করা যায় না।
৫. অধ্যাস একটি দীর্ঘমেয়াদী ঘটনা হলেও অলীক প্রত্যক্ষণ স্বল্পমেয়াদী ঘটনা।
৬. চিকিৎসার দ্বারা অধ্যাস পরিবর্তন করা যায়, না কিন্তু চিকিৎসার দ্বারা অলীক প্রত্যক্ষণ দূর করা যায়।
৭. অনুশীলনের মাধ্যমে অধ্যাসের পরিমাণ কমানো যায়, কিন্তু অলীক প্রত্যক্ষণ অনুশীলনের মাধ্যমে কমানো যায় না।
৮. অধ্যাস বস্তুকেন্দ্রিক, কিন্তু অলীক প্রত্যক্ষণ ব্যক্তিকেন্দ্রিক।