প্রতীক পটভূমি প্রত্যক্ষণ বলতে কী বুঝ?
উত্তর: প্রত্যক্ষণের সবচেয়ে মৌলিক সংগঠন প্রবণতা হলো প্রতীক পটভূমি প্রত্যক্ষণ। আমরা দৈনন্দিন জীবনে যেসব বস্তু প্রত্যক্ষণ করি সেগুলোকে আমাদের অভিজ্ঞতার সাধারণ পটভূমি থেকে পৃথকভাবে সুস্পষ্ট অবয়ব নিয়ে ফুটে উঠতে দেখি। দেওয়ালে টাঙানো ছবিটি যখন দেখছি, তখন দেওয়ালের সাধারণ পটভূমি থেকে ছবিটিকে পৃথকভাবে দেখছি। বইয়ের একটি পাতার উপরে শব্দগুলোকে যখন দেখছি তখন বইয়ের পাতাটিকে পটভূমি হিসেবে এবং শব্দগুলোকে প্রতীক হিসেবে দেখছি। আমরা পটভূমিকে প্রতীক এবং প্রতীকটিকে পটভূমি হিসেবে ব্যবহার করতে পারি।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
প্রতীক পটভূমি প্রত্যক্ষণ বলতে কী বুঝ?
উদ্দীপক

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উক্ত চিত্রে দেখা যায় সেখানে দুটি রেখা রয়েছে একটি রেখা তীর চিহ্নিত রেখা অপরটি পালক চিহ্নিত রেখা। প্রকৃত পক্ষে রেখা দুটি সমান হলেও তীর চিহ্নিত রেখা পালক চিহ্নিত রেখার চেয়ে ছোটভাবে প্রত্যক্ষিত হয়, যা জ্যামিতিক অধ্যাস বা মুলার লায়ার অধ্যাসকে নির্দেশ করে।উত্তর

