উদ্দীপকে রুমার মধ্যে মনোযোগের শর্ত বিশেষ বৈশিষ্ট্য, আকার, রং প্রভৃতি লক্ষণীয়, অপরদিকে বেলীর মধ্যে চাহিদা শর্তটি লক্ষণীয়। নিচে রুমা ও বেলীর মনোযোগের শর্তের ভিন্নতার তুলনামূলক আলোচনা করা হলো-
উদ্দীপকে রুমা সমুদ্র তীরের ঝাউগাছের প্রতি আকৃষ্ট। সমুদ্র তীরের ঝাউগাছ সমুদ্র তীরের একটি বিশেষ বৈশিষ্ট্য। আবার, আকার মনোযোগ আকর্ষণের একটি উল্লেখযোগ্য শর্ত। যেসব বস্তু আকারে ছোট সেগুলো অনেক সময় আমাদের দৃষ্টি এড়িয়ে যায়। কিন্তু যা আকারে বড় তা সহজেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে। চলতে পথে একটি পিপীলিকা হয়ত আমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে না, কিন্তু একটি হাতি অতি সহজেই আমাদের মনোযোগ আকর্ষণ করতে পারে। আবার, বিভিন্ন রঙের ফেস্টুন মনোযোগের একটি উল্লেখযোগ্য শর্ত।
অন্যদিকে, বেলীর মনোযোগ সমুদ্র সৈকতের দোকানগুলোর দিকে, কেননা তার জামা ও পুঁতির মালা কিনতে হবে। এক্ষেত্রে মনোযোগের অন্যতম শর্ত চাহিদার প্রভাব রয়েছে। এছাড়াও নতুন ডিজাইনের পোশাক, অলঙ্কার, নতুন মডেলের রেডিও, টেলিভিশন প্রভৃতি দ্রুত আমাদের দৃষ্টি কেড়ে নেয়।