উদ্দীপকের খ অংশটি হলো অলীক প্রত্যক্ষণ।
ক অংশটি হলো অধ্যাস অপরদিকে খ অংশটি হলো অলীক প্রত্যক্ষণ।
অধ্যাস ও অলীক প্রত্যক্ষের মধ্যে বেশ পার্থক্য বিদ্যমান নিম্নে তা আলোচিত হলো-
১. অধ্যাস সাধারণত স্বাভাবিক ও সুস্থ ব্যক্তির বেলায় ঘটে থাকে, কিন্তু অলীক প্রত্যক্ষণ প্রত্যক্ষণ অস্বাভাবিক, মানসিক ব্যাধিগ্রস্থ ও মাদকাসক্ত ব্যক্তির বেলায় ঘটে থাকে।
২. অধ্যাসের বাস্তবভিত্তি আছে, কিন্তু অলীক প্রত্যক্ষণ প্রত্যক্ষণের কোনো ভিত্তি নেই।
৩. অধ্যাসের বেলায় একটি বাহ্যিক উদ্দীপক বিদ্যমান থাকে, কিন্তু অলীক প্রত্যক্ষণ প্রত্যক্ষণে কোনো উদ্দীপক উপস্থিত থাকে না।
৪. বিজ্ঞানসম্মতভাবে অধ্যাসের পরিমাপ করা গেলেও অলীক প্রত্যক্ষণকে বিজ্ঞানসম্মতভাবে পরিমাপ করা সম্ভব নয়।
৫. অধ্যাস একটি দীর্ঘমেয়াদী ঘটনা, কিন্তু অলীক প্রত্যক্ষণ প্রত্যক্ষণ স্বল্প মেয়াদী ঘটনা।
৬. চিকিৎসার দ্বারা অধ্যাস পরিবর্তন করা যায় না, কিন্তু অলীক প্রত্যক্ষণ প্রত্যক্ষণ কতক্ষণ চিকিৎসার দ্বারা দূর করা যায়।
৭. অধ্যাস ব্যক্তিকেন্দ্রিক, কিন্তু অলীক প্রত্যক্ষণ বস্তুকেন্দ্রিক।
৮. অনুশীলনের মাধ্যমে অধ্যাস কমানো যায়, কিন্তু অনুশীলনের মাধ্যমে অলীক প্রত্যক্ষণ কমানো যায় না।