মলির স্মৃতি পরিমাপে কোন সূচকটির প্রয়োগ করা হয়েছে ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মলির স্মৃতি পরিমাপে প্রত্যাভিজ্ঞা পদ্ধতি সূচকটি প্রয়োগ করা হয়েছে। নিচে ব্যাখ্যা করা হলো- এই পদ্ধতিতে পূর্বে শিক্ষা করা জিনিসের সাথে নতুন জিনিস মিশিয়ে দেয়া হয় এবং পরীক্ষণ পাত্রকে পূর্বে শিক্ষা করা জিনিসগুলি সনাক্ত করতে বলা হয়। প্রত্যাভিজ্ঞা পদ্ধতির একটি বড় দোষ হচ্ছে, পরীক্ষণপাত্র সম্পূর্ণ অনুমান করে শুদ্ধ উত্তরে বেছে নিতে পারে। অবশ্য এর জন্য তাকে শাস্তিও ভোগ করতে হয়। ভুল প্রত্যাভিজ্ঞার জন্য তার নম্বর কাটা যাবে। নিম্নলিখিত সূত্রের সাহায্যে প্রত্যাভিজ্ঞা সাফল্যাংক নির্ণয় করা হয় : [চিত্র] উদ্দীপকে মলিকে উদাহরণস্বরূপ, ১০০টি জিনিসের নাম শেখানো হলো। পরে আরও কয়েকটি জিনিসের নাম পূর্বের নামগুলির সাথে মিশানো হলো। পরীক্ষণে দেখা গেল যে মলি সবকয়টি নামই নির্ভুলভাবে বেছে নিতে পেরেছে। প্রত্যাভিজ্ঞার সাফল্যাংক = [গণিত] x 100 = 100% কিন্তু মলি যদি অনুমানের আশ্রয় গ্রহণ করে এবং ৫০টি নির্ভুলভাবে এবং বাকি ৫০টি ভুলভাবে নেয়, তাহলে তার সাফল্যাংক হবে— = [গণিত] x 100 = 0 অর্থাৎ, যদিও মলি অর্ধেক নির্ভুল করেছে, তবুও তাকে কোনো নম্বর দেয়া হবে না । কারণ মলি অর্ধেক ভুল বেছে নিয়েছে।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
মলির স্মৃতি পরিমাপে কোন সূচকটির প্রয়োগ করা হয়েছে ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উদ্দীপকে মলিকে উদাহরণস্বরূপ, ১০০টি জিনিসের নাম শেখানো হলো। পরে আরও কয়েকটি জিনিসের নাম পূর্বের নামগুলির সাথে মিশানো হলো। পরীক্ষণে দেখা গেল যে মলি সবকয়টি নামই নির্ভুলভাবে বেছে নিতে পেরেছে।
প্রত্যাভিজ্ঞার সাফল্যাংক = x 100 = 100%
কিন্তু মলি যদি অনুমানের আশ্রয় গ্রহণ করে এবং ৫০টি নির্ভুলভাবে এবং বাকি ৫০টি ভুলভাবে নেয়, তাহলে তার সাফল্যাংক হবে—
= x 100 = 0
অর্থাৎ, যদিও মলি অর্ধেক নির্ভুল করেছে, তবুও তাকে কোনো নম্বর দেয়া হবে না । কারণ মলি অর্ধেক ভুল বেছে নিয়েছে।উত্তর
