জহিরের ক্ষেত্রে শিক্ষণের যে উপাদানটি কাজ করেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: জহিরের ক্ষেত্রে শিক্ষণের যে উপাদানটি কাজ করছে তা হলো সংযোগ বা অনুষঙ্গ। নিচে সংযোগ বা অনুষঙ্গ উপাদানটি ব্যাখ্যা করা হলো- কোন স্থান বা কালে দুটি ঘটনার মধ্যে সম্পর্ক বা যোগাযোগ তৈরি হওয়াকে সংযোগ বা অনুসংগ বলে। সংযোগ দুই রকমের হতে পারে- ১. উদ্দীপক-উদ্দীপক সংযোগ ও ২. উদ্দীপক-প্রতিক্রিয়া সংযোগ। ১. উদ্দীপক-উদ্দীপক সংযোগ: যখন একটি উদ্দীপকের সাথে আরেকটি উদ্দীপকের সংযোগ বা যোগাযোগ স্থাপিত হয় তাকে উদ্দীপক-উদ্দীপক সংযোগ বলা হয়। যেমন- আগুন ও ধোয়া। ২. উদ্দীপক-প্রতিক্রিয়া সংযোগ: যখন কোনো উদ্দীপকের সাথে কোনো প্রতিক্রিয়া সংযুক্ত হয় তখন তাকে উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ বলা হয়। যেমন- গাড়ি চালাতে গিয়ে রাস্তায় লাল বাতি দেখে গাড়ি থামানো এবং সবুজ বাতি জ্বলে উঠলে গাড়ি চালানো। উদ্দীপকে দেখা যায়, লাল বাতি দেখে জহির তার গাড়ি থামিয়ে দেয়। এক্ষেত্রে জহিরের বেলায় যে উপাদানটি কাজ করেছে তা হলো উদ্দীপক-প্রতিক্রিয়া সংযোগ।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
জহিরের ক্ষেত্রে শিক্ষণের যে উপাদানটি কাজ করেছে তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
