সুপারভাইজারের বিস্মৃতির কারণ ব্যাখ্যা কর।
উত্তর: সুপারভাইজারের বিস্মৃতির কারণ হলো অবদমন। নিচে বিস্মৃতির অবদমন পদ্ধতি ব্যাখ্যা করা হলো- আমরা যা কিছু শিক্ষণ করি তার সবকিছুই মনে রাখা সম্ভব হয় না। অনেক কিছুই আমরা ভুলে যাই, ভুলে যাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে যার মধ্যে অন্যতম একটি কারণ হলো অবদমন। ফ্রয়েডের মতে বিস্তৃতির প্রধান কারণ হলো অবদমন। এই অবদমন ইচ্ছাকৃত বেদনাদায়ক অভিজ্ঞতা যেমন আমরা এড়িয়ে চলতে চাই, তেমনি অতীতের বেদনাদায়ক স্মৃতিকেও আমরা এড়িয়ে যেতে চাই তাই সেগুলোকে আমরা সচেতন মনের গভীরে প্রেরণ করি ও ভুলে থাকতে চাই। এছাড়াও বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো মনে রাখার প্রয়োজন আমরা অনুভব করি না যার কারণে অবদমন প্রক্রিয়ার মাধ্যমে সেগুলোকে ভুলে যাই। উদ্দীপকে দেখা যায় বাসের যেসব যাত্রী ভাড়া দেয়নি সুপারভাইজার তাদের ভুলে না গেলেও যারা ভাড়া দিয়েছে তিনি তাদের দ্রুত ভুলে গিয়েছেন। এক্ষেত্রে যারা ভাড়া দেয় নি তারা সুপারভাইজার এর কাছে গুরুত্বপূর্ণ তাই তিনি স্মৃতিতে রেখেছেন। আবার যারা ভাড়া দিয়ে. দিয়েছে তাদের স্মৃতিতে রাখা অপ্রয়োজনীয়, তাই অবদমন পদ্ধতির মাধ্যমে সুপারভাইজার তাদের দ্রুত ভুলে যায়।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
সুপারভাইজারের বিস্মৃতির কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
