আরিফ ও জ্যাকলিন যে দুটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন তার তুলনামূলক আলোচনা কর।
উত্তর: আরিফ ও জ্যাকলিন যে দুটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন তা হলো যথাক্রমে শিক্ষণ ও কর্ম সম্পাদন। নিচে শিক্ষণ ও কর্ম সম্পাদনের তুলনামূলক আলোচনা বিশ্লেষণ করা হলো- অভ্যাস বা অনুশীলনের ফলে আচরণের যে অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন হয় তাকে শিক্ষণ বলা হয়। এক্ষেত্রে তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ অভ্যাস অনুশীলন, আচরণের পরিবর্তন এবং এ পরিবর্তন তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী। বার বার অনুশীলনের ফলে আচরণের যে পরবর্তন হয় সেই পরিবর্তনই শিক্ষণের সূচক। অপরদিকে, আচরণের এই পরিবর্তন পরিমাপ করা যায় কর্মসম্পাদনের মাধ্যমে। কর্মসম্পাদন হলো কোনো ব্যক্তির উপর আনুষ্ঠানিকভাবে অর্পিত নির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য সে কীভাবে সম্পন্ন করেছে তা নিরূপণ করা। কোনো ব্যক্তি একটি বিশেষ মুহূর্তে যা করে তাই কর্মসম্পাদন। অর্থাৎ শিক্ষণ হলো কি হলো না অথবা কতটুকু শিক্ষণ হলো তা পরিমাপ করা হয় কর্মসম্পাদনের সাহায্যে। উদ্দীপকে আন্তর্জাতিক শিক্ষাদিবসের আলোচনায় আরিফ যা বলেন তা হলো শিক্ষণ। আবার জ্যাকলিন যা উল্লেখ করেন তা হলো কর্মসম্পাদন। এ দুটি বিষয় পরস্পর সম্পর্কযুক্ত হলেও এক নয়।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
আরিফ ও জ্যাকলিন যে দুটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন তার তুলনামূলক আলোচনা…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
