দৃশ্যকল্প-২ এর A ও B চিহ্নিত অংশ দু'টি উল্লেখপূর্বক সম্পূর্ণ প্রক্রিয়াটি বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প- ২ এ A ও B চিহ্নিত অংশ দুটি যথাক্রমে সংকেত গ্রহণ ও সংরক্ষণকে নির্দেশ করে। নিচে দৃশ্যকল্প-২ এর সম্পূর্ণ প্রক্রিয়াটি বিশ্লেষণ করা হলো- আধুনিক মনোবিজ্ঞানীদের মতে স্মৃতি একটি সক্রিয় প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় অভিজ্ঞতাকে শুধু নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করাকে বোঝায় না বরং অভিজ্ঞতাগুলোকে সংগঠনের জন্য বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করা হয়, সংকেতবদ্ধ করা হয়, সংরক্ষণ করা হয় এবং পুনরায় ব্যবহার করার জন্য প্রত্যাহ্বান বা পুনরুদ্রেক করা হয়। তথ্যের প্রক্রিয়াজাতকরণ তত্ত্বানুসারে স্মৃতির প্রক্রিয়া মূলত তিনটি মৌলিক প্রক্রিয়া দ্বারা গঠিত- ১. সংকেত গ্রহণ, ২. সংরক্ষণ ও ৩. প্রত্যাহ্বান উদ্দীপক → সংকেত গ্রহণ → সংরক্ষণ → প্রত্যাহ্বান → প্রতিক্রিয়া সংকেত গ্রহণ বা ইনকোডিং হলো সেই প্রক্রিয়া যার দ্বারা বাইরের উদ্দীপক সম্পর্কিত কোনো তথ্য বা সংবাদকে স্মৃতিতে সঞ্চয় করে রাখার উপযোগী করে তৈরি করা। সংরক্ষণ হলো প্রক্রিয়াজাত তথ্যকে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ করা। আর প্রত্যাহ্বান প্রক্রিয়ার মাধ্যমে আমরা স্মৃতির তথ্য ভাণ্ডার থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করে তা ব্যবহার করি।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর A ও B চিহ্নিত অংশ দু'টি উল্লেখপূর্বক সম্পূর্ণ প্রক্র…
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর