মিলনের উত্তর কোন ধরনের শিক্ষণ প্রক্রিয়ার বহিঃপ্রকাশ ? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে মিলনের উত্তর প্রাসঙ্গিক শিক্ষণ প্রক্রিয়ার বহিঃপ্রকাশ । শিক্ষণের জন্য প্রেষণা একটি গুরুত্বপূর্ণ শর্ত। কিন্তু এমন অনেক ক্ষেত্ৰ আছে যেখানে প্রেষণার অনুপস্থিতিতেও শিক্ষণ সম্ভব। প্রেষণা ব্যতীত .এ ধরনের শিক্ষণকে প্রাসঙ্গিক শিক্ষণ বলা হয়। উদ্দেশ্যহীনভাবে কোনোকিছু করতে গিয়েও আমরা অনেক কিছু শিখে থাকি। শেখার ইচ্ছা বা উদ্দেশ্য না থাকলেও ঘটনাক্রমে শিক্ষণ হয়ে যায়। উদ্দীপকে মিলন TV তে তার প্রিয় ফুটবল খেলা দেখছিল। এ সময় TV পর্দায় মাঝে মাঝে ৬°C তাপমাত্রার নির্দেশনা দেখা যায়। এসময় তার বাবা বলেন আজকে অনেক শীত তাপমাত্রা ৫°C এর নিচে হবে। তখন মিলন তার বাবাকে জানায় আজকের তাপমাত্রা ৬°C। এখানে মিলন এ শিক্ষণ প্রক্রিয়াটি হলো প্রাসঙ্গিক শিক্ষণ। মিলন এখানে TV তে তার প্রিয় দলের খেলা দেখার সময় আজকের তাপমাত্রা সম্পর্কে জানতে পেরেছে। প্রাসঙ্গিক শিক্ষণ সংক্রান্ত জেনকিনসের (১৯৩৩) পরীক্ষণটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি তার পরীক্ষণ পাত্রদের দুটি দলে ভাগ করেন। প্রথম দলকে ২০টি অর্থহীন বাক্য জোড়ে পড়তে নির্দেশ দেওয়া হয়। দ্বিতীয় দলকে প্রথম দল যা পড়েছে তা শিখতে বলা হয়। পরে দুই দলেরই পরীক্ষা নেওয়া হয় কে কতটুকু শিখেছে। ফলাফলে দেখা যায় যে, দ্বিতীয় দল ভালো শিখলেও প্রথম দলটিও অনেক শিখেছে। এখানে প্রথম দলের যে শিক্ষণ তাই প্রাসঙ্গিক শিক্ষণ নামে পরিচিত ।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
মিলনের উত্তর কোন ধরনের শিক্ষণ প্রক্রিয়ার বহিঃপ্রকাশ ? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উদ্দীপকে মলিকে উদাহরণস্বরূপ, ১০০টি জিনিসের নাম শেখানো হলো। পরে আরও কয়েকটি জিনিসের নাম পূর্বের নামগুলির সাথে মিশানো হলো। পরীক্ষণে দেখা গেল যে মলি সবকয়টি নামই নির্ভুলভাবে বেছে নিতে পেরেছে।
প্রত্যাভিজ্ঞার সাফল্যাংক = x 100 = 100%
কিন্তু মলি যদি অনুমানের আশ্রয় গ্রহণ করে এবং ৫০টি নির্ভুলভাবে এবং বাকি ৫০টি ভুলভাবে নেয়, তাহলে তার সাফল্যাংক হবে—
= x 100 = 0
অর্থাৎ, যদিও মলি অর্ধেক নির্ভুল করেছে, তবুও তাকে কোনো নম্বর দেয়া হবে না । কারণ মলি অর্ধেক ভুল বেছে নিয়েছে।উত্তর
