দৃশ্যকল্প-১ এ মনোবিজ্ঞানীর ইঙ্গিতকৃত কৌশলগুলোর মধ্যে চারটি বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ রীতা পড়ালেখা মনে রাখতে না পারায় শিক্ষক তার স্মৃতি উন্নয়নের জন্য কিছু কৌশল অবলম্বন করতে বলেন। এ কৌশলগুলির মধ্যে চারটি নিচে বর্ণনা করা হলো- ১. আবৃত্তি : নীরবে পড়ার চেয়ে শব্দ করে এবং আবৃত্তি করে পড়া অনেক ভালো। এতে চক্ষু ও কর্ণ দুই-ই সমানভাবে ব্যবহৃত হয়। ছোটদের বেলায় এ পদ্ধতি বিশেষ উপকারী। ২. সময়ের ব্যবধানে পুনরাবৃত্তি : সামান্য বিরতি দিয়ে পাঠ মুখস্থের চেষ্টা করলে পাঠ অভ্যাস দ্রুত হয় এবং দীর্ঘদিন মনে রাখা সম্ভব হয় । ৩. স্মৃতির সংকেত : কোনো সংকেত বা স্মৃতি-সহায়ক ছড়ার সহায়তা গ্রহণ করলে বিষয়বস্তু তাড়াতাড়ি মুখস্থ করা যায়। ৪. রবিনসনের নিয়ম : রবিনসন স্মৃতিকে উন্নত করার যে নিয়মের ব্যাখ্যা কথা বলেছেন তার সূত্র হলো "Survey Q3R"। সূত্রের হলো Survey কর, Question . Read Recite-আবৃত্তি কর এবং Review পুনরায় স্মরণ কর।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ মনোবিজ্ঞানীর ইঙ্গিতকৃত কৌশলগুলোর মধ্যে চারটি বিশ্লেষণ…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
