নিপুর কৃষি বিশ্ববিদ্যালয় চিনতে পারা কোন ধরনের বুদ্ধিবৃত্তিক শিক্ষণ, ব্যাখ্যা কর ।
উত্তর: নিপুর কৃষি বিশ্ববিদ্যালয় চিনতে পারা যে ধরনের বুদ্ধিবৃত্তিক শিক্ষণ তা হলো— প্রাসঙ্গিক শিক্ষণ । নিচে ব্যাখ্যা করা হলো— সুনির্দিষ্ট প্রেষণা, পূর্ব পরিকল্পনা ও প্রস্তুতি ব্যতীত প্রাণী অনেক সময় শিক্ষা লাভ করে থাকে। এ শিক্ষণকে প্রাসঙ্গিক শিক্ষণ বলা হয় । অর্থাৎ প্রাসঙ্গিক শিক্ষণে কোনো প্রেষণা থাকে না যদিও প্রেষণা শিক্ষণের অন্যতম শর্ত। যেমন, মোহাম্মদপুর থেকে নিউমার্কেট ঈদের কেনাকাটা করতে যাওয়ার সময় রাস্তার পাশে ঢাকা কলেজ দেখতে পাওয়া যায়। পরবর্তীতে ছোট ভাই-এর চাকরির পরীক্ষা ঢাকা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হলে তাকে লোকেশন চেনাতে কোনো অসুবিধা হয় না। এ ধরনের শিখন বা শিক্ষণই হলো প্রাসঙ্গিক শিক্ষণ। মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার এবং পেনিসিলিন আবিষ্কারের মতো বহু আবিষ্কার প্রাসঙ্গিক শিক্ষণের উদাহরণ। উদ্দীপকে নিপু ট্রেনযোগে জামালপুরে বন্ধু দীপুর বাড়িতে বেড়াতে যাওয়ার সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অতিক্রম করে ময়মনসিংহ শহরে পৌছায়। নিপু যাওয়ার পথে কৃষি বিশ্ববিদ্যালয়টি দেখে । পরবর্তীতে দুবছর পর ভর্তি পরীক্ষার জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ে আসার সময় তার আর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান চিনতে অসুবিধা হয়নি । তাই উপরোক্ত আলোচনায় বলা যায় যে, নিপুর কৃষি বিশ্ববিদ্যালয় চিনতে পারা প্রাসঙ্গিক শিক্ষণ ।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
নিপুর কৃষি বিশ্ববিদ্যালয় চিনতে পারা কোন ধরনের বুদ্ধিবৃত্তিক শিক্ষণ…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
