সমস্যাকে শিক্ষণের উপাদান বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: শিক্ষণের সূত্রপাত হয় কোনো সমস্যাকে কেন্দ্র করে। কোনো সমস্যা না থাকলে কেউ কোনো কাজ করতো না, তাকে কিছু শিখতে হতো না। তাই শিক্ষণের অন্যতম শর্ত বা উপাদান হলো সমস্যা। যেকোনো সমস্যাকে সূত্র ধরেই মানুষ জ্ঞানের অনুসন্ধান করে এবং প্রতিনিয়ত শিক্ষণ সম্পন্ন হয়। একজন শ্রেণিশিক্ষক কোনো ছাত্রকে বাড়ির কাজ হিসেবে একটি কবিতার প্রথম ৮ লাইন মুখস্থ করতে দিয়েছিলেন, যা পরবর্তী ক্লাসে ধরা হবে। এক্ষেত্রে শিক্ষক পরবর্তী ক্লাসে কবিতাটি মুখস্থ ধরবেন এটি একটি সমস্যা। এই সমস্যার সম্মুখীন হয়েই ছাত্রটি বাসায় এসে বারবার অনুশীলন করল এবং কবিতার ৮ লাই মুখস্থ করলো। অর্থাৎ সমস্যার সম্মুখীন হয়েই আমরা শিখি। তাই সমস্যাকে শিক্ষণের উপাদান বলা হয়।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
সমস্যাকে শিক্ষণের উপাদান বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা সেনানিবাস · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
