কথা কবিতা মুখস্ত করার ক্ষেত্রে কি কৌশল অবলম্বন করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: কথা কবিতা মুখস্ত করার ক্ষেত্রে প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ কৌশল অবলম্বন করেছে। কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে এলোমেলোভাবে চেষ্টা করলে ভুল হবে। ভুল করা, আবার চেষ্টা করা- এভাবে বার বার প্রচেষ্টার মাধ্যমে একসময় সমস্যা সমাধানের কৌশল আয়ত্তে আসে। বার বার এলোমেলো প্রচেষ্টার মাধ্যমে শিক্ষণ করার প্রক্রিয়াকে প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ বলা হয়। এডওয়ার্ড এল থর্নডাইক (১৮৭৪ ১৯৩৯) ঘোষণা করলেন যে, ইতর প্রাণীর বিচার-বিবেচনার ক্ষমতা খুবই সীমিত এবং তারা কেবল চেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিখে থাকে। এ পদ্ধতিতে কোনো প্রাণীকে কোনো নতুন পরিবেশের মধ্যে ছেড়ে দেওয়া হয়। প্রাণীটি চেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে সমস্যার সমাধান খোঁজে। অনেক প্রচেষ্টার পর সে হঠাৎ এমন প্রতিক্রিয়া করে যাতে সফলকাম হয়। বার বার প্রচেষ্টার ফলেই উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার এই বন্ধনটি সুদৃঢ় হয়। আমরা উদ্দীপকে দেখতে পাই কথা যে কোন বিষয় শেখার ব্যাপারে বেশ আগ্রহী। সে পরীক্ষার জন্য কবিতা মুখস্ত করেছিল। মুখস্ত করার জন্য সে বার বার পড়ছিল এবং না দেখেও পড়ছিল। সুতরাং আমরা বলতে পারি কথার বেলায় প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ হয়েছে।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
কথা কবিতা মুখস্ত করার ক্ষেত্রে কি কৌশল অবলম্বন করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
