আলেয়ার ছেলেকে বর্ণ শেখার প্রক্রিয়াটি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে আলেয়ার ছেলেকে বার বার চেষ্টার মাধ্যমে বর্ণ শেখানোর প্রক্রিয়াটি হলো প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ। নিচে প্রক্রিয়াটি বর্ণনা করা হলো- কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে এলোমেলোভাবে চেষ্টা করলে ভুল হবে। ভুল করা, আবার চেষ্টা করা- এভাবে বার বার প্রচেষ্টার মাধ্যমে একসময় সমস্যা সমাধানের কৌশল আয়ত্তে আসে। বার বার এলোমেলো প্রচেষ্টার মাধ্যমে শিক্ষণ করার প্রক্রিয়াকে প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ বলা হয়। এডওয়ার্ড এল থর্নডাইক (১৮৭৪ ১৯৩৯) ঘোষণা করলেন যে, ইতর প্রাণীর বিচার-বিবেচনার ক্ষমতা খুবই সীমিত এবং তারা কেবল চেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিখে থাকে। এ পদ্ধতিতে কোনো প্রাণীকে কোনো নতুন পরিবেশের মধ্যে ছেড়ে দেওয়া হয়। প্রাণীটি চেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে সমস্যার সমাধান খোঁজে। অনেক প্রচেষ্টার পর সে হঠাৎ এমন প্রতিক্রিয়া করে যাতে সফলকাম হয়। বার বার প্রচেষ্টার ফলেই উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার এই বন্ধনটি সুদৃঢ় হয়।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
আলেয়ার ছেলেকে বর্ণ শেখার প্রক্রিয়াটি বর্ণনা কর।
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
