উদ্দীপকের আলোকে আলেয়া ও মিলির বিস্মৃতির কারণ কি একই? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলোকে আলেয়া ও মিলির বিস্মৃতির কারণ একই নয়, ভিন্ন। আলেয়ার বিস্মৃতির কারণ অব্যবহারজনিত স্মৃতির অবক্ষয় ও মিলির বিস্মৃতির কারণ পুনরুদ্ধারের ব্যর্থতা। নিচে বিশ্লেষণ করা হলো- অব্যবহার জনিত স্মৃতির অবক্ষয়: শিক্ষণকৃত বিষয় যদি ব্যবহার না করি বা অনুশীলন না করি তাহলে কালের স্রোতে তা হারিয়ে যায়। অর্থাৎ অব্যবহারজনিত কারণে কালের প্রবাহে স্মৃতি চিহ্নগুলো ধীরে ধীরে হারিয়ে যায়। ফলে আমরা শিক্ষণকৃত বিষয়গুলো বিস্মৃত হই। এই অব্যবহারজনিত বিস্মৃতির কারণেই আমরা অনেক জানা গল্প বা ঘটনা বিস্মৃত হই। অব্যবহারজনিত কারণে স্মৃতির অবক্ষয় ঘটলেও কোনো কোনো ক্ষেত্রে বা কোনো কোনো সময়ে তা পুনর্জাগরণ হয়ে থাকে। যেমন বাল্যকালের কোনো একটি ঘটনা ঘটেছিল যার কথা ভুলে গিয়েছে। কিন্তু বৃদ্ধ বয়সে ঘটনাক্রমে হঠাৎ করে স্মৃতির পাতায় বাল্যকালের সেই ঘটনাটি জাগরিত হতে পারে। তবুও বলা যায় যে, শিক্ষণকৃত বিষয় যদি ব্যবহার করা না হয় বা পর্যালোচনা করা না হয়, তাহলে সময়ের সাথে সাথে তা বিস্মৃতির অতল তলে হারিয়ে যায়। পুনরুদ্ধারের ব্যর্থতা মতবাদ: অনেক সময় দেখা যায়, আমরা যা কিছু শিখেছি তা হয়তো আমাদের স্মৃতিতে আছে কিন্তু প্রয়োজনের সময় পুনরুদ্রেক করতে পারি না। এ অবস্থাকে পুনরুদ্ধারের ব্যর্থতা বলে। উপযুক্ত নির্দেশকের অভাবে পুনরুদ্রেকের ব্যর্থতা দেখা দেয়। এ মতবাদ অনুযায়ী, যদি উপযুক্ত নির্দেশকগুলো সরবরাহ করা হয় তবে হারানো তথ্য আবার স্মরণ করা যাবে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের আলেয়া ও মিলির বিস্মৃতির পিছনে ভিন্ন কারণ রয়েছে।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
উদ্দীপকের আলোকে আলেয়া ও মিলির বিস্মৃতির কারণ কি একই? বিশ্লেষণ কর।
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
