অনুকরণ ও নকল এক নয়-কেন?
উত্তর: অনুকরণ ও নকলের মধ্যে পার্থক্য রয়েছে। অনুকরণে অনুকরণকারীর আচরণ যার আচরণকে অনুকরণ করে, সে হুবহু তার আচরণ নকল না করে নিজের দ্বারা অনুরূপ আচরণ সম্পাদনের চেষ্টা করে। নিজের আচরণ এবং যার আচরণকে অনুকরণ করা হচ্ছে-এ দুটি আচরণের মধ্যে সাদৃশ্য রক্ষা করাই অনুকরণকারীর মুখ্য উদ্দেশ্য। অপরদিকে, নকল করার ভিতর অন্যের আচরণকে সজ্ঞানে হুবহু আপনার করে নেওয়ার চেষ্টা লক্ষ করা যায়। অনুকরণে ব্যক্তির অভিজ্ঞতা, বুদ্ধিমত্তা, প্রত্যক্ষণ ক্ষমতা ইত্যাদি যথাসম্ভৰ কাজে লাগিয়ে অন্যের আচরণের সাথে মিল রেখে নিজের আচরণ সৃষ্টি করে। অপরদিকে, নকল আচরণে ব্যক্তি নিজের অভিজ্ঞতা বাদ দিয়ে অন্যের আচরণটি যেমন আছে তেমন আচরণ করে থাকে। তাই বলা যায় যে, অনুকরণ ও নকল এক নয়।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
অনুকরণ ও নকল এক নয়-কেন?
উদ্দীপক

চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

