মিতুর তুলনায় নিতুর স্মৃতির পরিমাণ কম হওয়ার কারণ হলো অনুশিক্ষণ প্রতিবন্ধকতা। নিচে তা বিশ্লেষণ করা হলো-
কোনো বিষয়ে শিক্ষণের পর কিছু সময় বিরতি দিয়ে যদি নতুন আরো একটি বিষয় শিখতে দেওয়া হয় তাহলে পরবর্তী শিখনের কারণে পূর্বের শিক্ষণকৃত বিষয়ের স্মৃতিতে বাধার সৃষ্টি হয়, এ ধরনের বাধা বা প্রতিবন্ধকতাকে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা বলা হয়। উদ্দীপকে আমরা দেখতে পাই মিতু ও নিতু উভয়কেই ২০টি অর্থহীন শব্দতালিকা মুখস্থ করতে দেওয়া হয়। মুখস্থ করা শেষ হলে কিছুক্ষণ বিশ্রাম দিয়ে মিতুকে শব্দগুলো লিখতে বলা হয়। অন্যদিকে নিতুকে আরো ২০টি শব্দ মিশিয়ে পূর্বের ২০টি শব্দ নির্ভুলভাবে আলাদা করতে বলা হয়। এখানে মিতুর বেলায় পুনরুদ্রেক পদ্ধতি এবং নিতুর বেলায় প্রত্যাভিজ্ঞা পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এখানে নিতুকে প্রথম ২০টি অর্থহীন শব্দ শেখার পর আরো ২০টি শব্দ পূর্বের শব্দগুলোর সাথে যুক্ত করা হয়েছে এবং নিতুকে পূর্বের শিক্ষণকৃত বিষয়গুলো আলাদা করতে বলায়, নতুন শিক্ষণের ফলে পূর্বের শিক্ষণকৃত বিষয়গুলোর স্মৃতিতে বাধার সৃষ্টি হয়, যার কারণে মিতুর তুলনায় নিতুর স্মৃতির পরিমাণ কম হয়েছে। কেননা নিতুর বেলায় অনুশিক্ষণ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে যা মিতুর বেলায় হয়নি। সুতরাং আমরা বলতে পারি নিতুর স্মৃতি কম হওয়ার কারণ হলো অনুশিক্ষণ প্রতিবন্ধকতা।