শিক্ষণে সংযোগ কিভাবে প্রভাব বিস্তার করে?
উত্তর: শিক্ষণের একটি অন্যতম উপাদান বা শর্ত হচ্ছে সংযোগ বা অনুষঙ্গ। শিক্ষণে সংযোগ গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। কোনো স্থান বা কালে দুটি ঘটনার মধ্যে সম্পর্ক বা সংযোগ তৈরি হওয়াকে সংযোগ বা অনুষঙ্গ বলে। অনেক সময় দুটি সম্পর্কযুক্ত ঘটনা পাশাপাশি ঘটলে শিক্ষণ ত্বরান্বিত হয়। দুই ধরনের সংযোগ বা অনুষঙ্গ ঘটতে পারে একটি হলো উদ্দীপক উদ্দীপক সংযোগ, যখন একটি উদ্দীপকের সাথে অপর একটি উদ্দীপকের সংযোগ স্থাপিত হয় তখন তাকে উদ্দীপক উদ্দীপক সংযোগ বলে। যেমন আগুন ও ধোয়া অন্যদিকে উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ যেখানে কোনো উদ্দীপকের সাথে কোনো প্রতিক্রিয়ার সংযোগ ঘটে। যেমন: রাস্তায় লাল সিগন্যাল দেখে গাড়ি থামানো এবং সবুজ সিগন্যাল দেখে গাড়ি চালানো।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
শিক্ষণে সংযোগ কিভাবে প্রভাব বিস্তার করে?
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
