তথ্যের প্রক্রিয়াজাতকরণ তত্ত্ব ব্যাখ্যা কর।
উত্তর: স্মৃতি একটি সক্রিয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় অভিজ্ঞতাকে শুধু নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করাকে বোঝায় না, বরং অভিজ্ঞতাগুলোক সুবিন্যস্তকরণের জন্য বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করা হয়, সংক্ষিপ্ত করা হয়, সংকেত বন্ধ করা হয়, সংরক্ষণ করা হয় এবং পুনরায় ব্যবহার করার জন্য পুনরুদ্রেক করা হয়। তথ্যের প্রক্রিয়াজাতকরণ তত্ত্বানুযায়ী স্মৃতির প্রক্রিয়া মূলত তিনটি প্রক্রিয়া দ্বারা গঠিত (এটকিনসন এবং শিফ্রিন, ১৯৬৮)। এগুলো হলো- (১) সংকেত গ্রহণ, (২) সংরক্ষণ এবং (৩) পুনরুদ্রেক। সংকেত গ্রহণ এমন প্রক্রিয়া যার দ্বারা বাইরের উদ্দীপক সম্পর্কিত কোনো সংবাদ স্মৃতিতে সঞ্চয় করে রাখার উপযোগী করে তৈরি করা হয়। সংরক্ষণ হলো এনকোডিং প্রক্রিয়াজাত তথ্যকে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ করা। আর পুনরুদ্রেক প্রক্রিয়ার মাধ্যমে স্মৃতির তথ্যভাণ্ডার থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করে তা ব্যবহার করা। আধুনিক মনোবিজ্ঞানিগণ এ কারণেই স্মৃতিকে তথ্যের প্রক্রিয়াজাতকরণ বলে মনে করেন।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
তথ্যের প্রক্রিয়াজাতকরণ তত্ত্ব ব্যাখ্যা কর।
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
