উদ্দীপক
দৃশ্যকল্প-১: মনোবিজ্ঞানের শিক্ষক শিক্ষণ সম্পর্কে পড়াতে গিয়ে বললেন, “বিভিন্ন উপাদান শিক্ষণকে প্রভাবিত করে। যেমন— আকাশে বিদ্যুৎ চমকাতে দেখলেই মেঘের গর্জনের কথা মনে পড়া, সবুজ বাতি দেখলে গাড়ি চালানো শুরু করা, দুটো ঘটনাই কাছাকাছি সময়ের মধ্যে ঘটা, আবার পুরষ্কৃত হবার আশায় বেশি করে পড়াশোনা করা ।
দৃশ্যকল্প-২: সুজন ও সুমন দুই ভাই। ভালো ফলাফল করার জন্য তাদের মধ্যে সবসময় প্রতিযোগিতা থাকে। কিন্তু কিছু কারণে সুমন সব সময় সুজনের চেয়ে পিছিয়ে থাকে। যেমন— সে কোনো পড়া শেষ করার পর তা আর অনুশীলন করে না, সে কোনো রকম বিরতি না দিয়ে দুটো বিষয় পর পর পড়ে, সে তার শিক্ষকদের খুব ভয় পায় তাদের সামনে সে জানা বিষয়ও ভুল করে দিয়ে আসে। তাছাড়া কোনো বিষয় সে বাসায় মনে করতে পারলেও পরীক্ষার হলে গিয়ে ঠিকমতো লিখতে পারে না ।