দৃশ্যকল্প-১ এ আয়ানের বাইসাইকেল পাওয়ার পিছনে শিক্ষণের বলবৃদ্ধি (Reinforcement) উপাদানের ভূমিকা রয়েছে।
শিক্ষণের ক্ষেত্রে বলবৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ শর্ত। কারণ বলবৃদ্ধির প্রেক্ষিতে আচরণ গতিশীল হয় এবং সন্তুষ্টি লাভ হয়। নির্দিষ্ট বলবৃদ্ধির মধ্য দিয়ে এই শিখন প্রক্রিয়া সম্পন্ন হয়। বলবৃদ্ধি হলো এমন কোনো শর্ত বা অবস্থা যা সংযোগকে শক্তিশালী করতে সাহায্য করে। যেমন- ক্লাসে শিক্ষার্থীদের সামনে শিক্ষক যে সমস্যার অবতারণা বা উপস্থাপন করেন, সেই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে শিক্ষার্থীদের যদি প্রশংসা বা কোনো উপহার প্রাপ্তির সম্ভাবনা থাকে তবে শিক্ষার্থীরা সেই সমাধানে অধিক অগ্রগামী হয়, যা শিখনকে ত্বরান্বিত করে।
উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ দেখা যায়, আয়ানকে তার বাবা বলেছেন যে, এবার বার্ষিক পরীক্ষায় প্রথম হতে পারলে তাকে একটি বাইসাইকেল কিনে দিবেন। এতে করে আয়ানের বাইসাইকেল পাওয়ার পিছনে শিক্ষণের বলবৃদ্ধি উপাদানের ভূমিকা রয়েছে।