স্মৃতি কী?
উত্তর: স্মৃতি হলো এমন এক ধরনের মানসিক প্রক্রিয়া, যার দ্বারা ব্যক্তি তার অভিজ্ঞতা ও শিক্ষালব্ধ কোনো বিষয়কে একটি মনোদৈহিক প্রক্রিয়ায় যথাযথভাবে সংরক্ষণ ও পরবর্তীতে তা পুনরুৎপাদন করতে পারে ।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
স্মৃতি কী?
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
১. সংকেত গ্রহণ বা রূপান্তর : পরিবেশ থেকে আগত উদ্দীপনা (শিক্ষণ, অভিজ্ঞতা বা তথ্য) সংবেদী প্রক্রিয়ায় স্নায়বিক শক্তিতে রূপান্তরিত হয়ে মস্তিষ্কে প্রেরণ করাকে সংকেত গ্রহণ বলা হয় । মস্তিষ্ক বিভিন্নভাবে এই সংকেত গ্রহণ করে। যেমন— দর্শনগত, শব্দগত ও অর্থগত ।
২.সংরক্ষণ : সংরক্ষণ হলো তথ্যের স্নায়বিক শক্তিতে রূপান্তরিত সংকেত যা তথ্যগুলোকে ভবিষ্যতে ব্যবহারের জন্য মস্তিষ্কের স্মৃতি কেন্দ্রে ধারণ করে রাখে ।
৩. পুনরুদ্রেক : পুনরুদ্রেক হলো মস্তিষ্কের স্মৃতি ভাণ্ডার থেকে সংরক্ষিত তথ্য প্রয়োজন অনুসারে খুঁজে বের করা বা ব্যবহার করা। এটি স্মৃতি প্রক্রিয়ার সর্বশেষ স্তর ।উত্তর
