দৃশ্যকল্প-১ ও ২ এর বুদ্ধিবৃত্তিক শিক্ষণ পদ্ধতি কী একই না ভিন্ন? বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-১ ও ২ এর বুদ্ধিবৃত্তিক শিক্ষণ পদ্ধতি ভিন্ন। দৃশ্যকল্প-১ শিক্ষণনটি হলো প্রাসঙ্গিক শিক্ষণ অপরদিকে দৃশ্যকল্প-২ এ শিক্ষণটি হলো পরিজ্ঞানমূলক শিক্ষণ। সুনির্দিষ্ট প্রেষণা, পূর্ব পরিকল্পনা ও প্রস্তুতি ব্যতীত প্রাণী অনেক সময় শিক্ষা লাভ করে থাকে। এ শিক্ষণকে প্রাসঙ্গিক শিক্ষণ বলা হয়। যেমন রতনের বেলায় বিশ্ববিদ্যালয় চিনতে পারার ক্ষেত্রে যে শিক্ষণ হয়েছে প্রসঙ্গক্রমে এ শিক্ষণ হওয়ায় এ ধরনের শিক্ষণকে প্রাসঙ্গিক শিক্ষণ বলা হয়। অপরদিকে সমস্যা সংকুল ঘটনার উপাদানগুলোর পারস্পরিক সম্পর্ক অনুধাবন করে সমস্যার সমাধান করাকে পরিজ্ঞান বলে। পরিজ্ঞানমূলক শিক্ষণে শিক্ষার্থী কোনো কিছু শেখার সময় অন্ধের মতো বারবার ভুল সংশোধনের বদলে গোটা পরিবেশের তাৎপর্য সম্পর্কে অন্তদৃষ্টি লাভের মাধ্যমে নতুনকে আয়ত্ত করে। সুতরাং আমরা বলতে পারি রতনের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় 'চিনতে পারা শিক্ষণটি হলো প্রাসঙ্গিক শিক্ষণ আবার নিলয়ের অঙ্ক মিলিয়ে ফেলার শিক্ষণটি হলো পরিজ্ঞানমূলক শিক্ষণ।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও ২ এর বুদ্ধিবৃত্তিক শিক্ষণ পদ্ধতি কী একই না ভিন্ন? বিশ…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
