তাহমিনা এর শিক্ষণ প্রক্রিয়াটি উদাহরণসহ ব্যাখ্যা করে এর বৈশিষ্ট্য মূল্যায়ন কর।
উত্তর: তাহমিনার শিক্ষণ প্রক্রিয়াটি হলো অন্তর্দৃষ্টিমূলক বা পরিজ্ঞানমূলক শিক্ষণ। পরিজ্ঞানমূলক শিক্ষণে শিক্ষার্থী কোনো কিছু শেখার সময় অন্ধের মতো বারবার ভুল সংশোধনের বদলে গোটা পরিবেশের তাৎপর্য সম্পর্কে অন্তদৃষ্টি লাভের মাধ্যমে নতুনকে আয়ত্ব করে। অর্থাৎ যে শিক্ষণের সমগ্র সমস্যাটিকে পুঙ্খানুপুঙ্খ রূপে পর্যালোচনা করে সমাধানের দিকে ধীরে অথচ সুনির্দিষ্টভাবে অগ্রসর হওয়া যায় এবং যেখানে সমাধান অন্ধ প্রচেষ্টার মাধ্যমে না এসে পরিপূর্ণ উপলব্ধির মাধ্যমে আসে তাকে অন্তদৃষ্টিমূলক শিক্ষণ বলা হয়। পরিজ্ঞানমূলক শিক্ষণে কোহলারের গবেষণা বিশেষভাবে উল্লেখযোগ্য। সুলতান নামক এক শিম্পাঞ্জি খুব কলা ভক্ত। কিন্তু একটি কক্ষে শিম্পাঞ্জির নাগালের বাইরে কলা ঝোলানো ছিল। ঐ ঘরে দুটি লাঠি রেখে দেওয়া হয়েছিল এবং লাঠি দুটি দিয়ে কলাপাড়া সম্ভব ছিল না কারণ কলার নাগাল পাওয়ার পক্ষে ওই লাঠি যথেষ্ট ছিল না। কিন্তু লাঠি দুটি একত্রে জোড়া দিতে পারলে কলাপাড়া যাবে। শিম্পাঞ্জিকে প্রথমে ওই ঘরে ছেড়ে দেয়া হলে কলা খাবার ব্যাপারে ব্যস্ত হয়ে পড়ে, না পেরে সে চুপচাপ বসে থাকে এবং উপায় না পেয়ে শেষ পর্যন্ত লাঠি দুটি জোড়া দিয়ে কলা পেড়ে খায়, যা ছিল একটি পরিজ্ঞানমূলক শিক্ষণ। আমরা উদ্দীপকে দেখতে পাই তাহমিনা গাণিতিক সমস্যার সমাধানে চেষ্টা করার পর হঠাৎ ইউরেকা বলে চিৎকার করে উঠলো এবং সমস্যাটি সমাধান করল এক্ষেত্রে তার শিক্ষণটি হলো পরিজ্ঞানমূলক শিক্ষণ।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
তাহমিনা এর শিক্ষণ প্রক্রিয়াটি উদাহরণসহ ব্যাখ্যা করে এর বৈশিষ্ট্য মূ…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
