দৃশ্যকল্প-১ এ মনোজিতের বর্ণমালা ভুলে যাওয়ার কারণ কী? এরকম ৫টি কারণ ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ মনোজিতের বর্ণমালা ভুলে যাওয়ার কারণ হলো বিস্তৃতি। বিভিন্ন কারণে একজন ব্যক্তির বিস্মৃতি ঘটতে পারে নিম্নে এরকম পাঁচটি কারণ ব্যাখ্যা করা হলো- ১. অব্যবহারজনিত স্মৃতির অবক্ষয়: অব্যবহারজনিত কারণে কালের প্রবাহে স্মৃতি ধীরে ধীরে হারিয়ে যায়। ২. আঘাত: মস্তিষ্কে আঘাত লাগার জন্য বিস্তৃতি দেখা দিতে পারে। দুর্ঘটনা, খেলাধুলা, যুদ্ধ প্রভৃতি কারণে অনেক সময় মাথার আঘাত লাগার ফলে আঘাত জনিত বিস্তৃতি দেখা যায়। ৩. মনোযোগের অভাব আমরা যদি কোনো বিষয়ে মনোযোগ সহকারে আয়ত্ত করার চেষ্টা না করি তাহলে সেই বিষয়ে আমরা * অতি সহজে ভুলে যাই। ৪. স্নায়বিক ছাপ সময় আমাদের অনেক কিছুই ভুলিয়ে দেয়। অভিজ্ঞতা ও শিক্ষণের ফলে আমাদের মস্তিষ্কে যে ছাপ পড়ে তার সময়ের সাথে সাথে তা ধীরে ধীরে মুছে যায়। ৫. আবেগ: রাগ, ঘৃণা, লজ্জা প্রভৃতি পরিস্থিতিজনিত আবেগ যদি তীব্রভাবে জেগে ওঠে তবে দেখা যায় যে ভালো করে শেখা বিষয়ও মনে পড়ছে না।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ মনোজিতের বর্ণমালা ভুলে যাওয়ার কারণ কী? এরকম ৫টি কারণ …
উদ্দীপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

