কুকুরের ঘণ্টা ধ্বনির প্রতি লালা নিঃসরণের পদ্ধতিটির বর্ণনা দাও।
উত্তর: কুকুরের ঘন্টাধ্বনির প্রতি লালা নিঃসরণের পদ্ধতিটি হলো চিরায়ত সাপেক্ষকরণ। নিচে পদ্ধতিটি বর্ণনা করা হলো- প্রখ্যাত রাশিয়ান শরীরবিদ আইভ্যান প্যাভলভ সর্বপ্রথম সাপেক্ষীকরণ বা সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া ধারণাটি প্রচলিত করেন। তার এই মৌলিক গবেষণার জন্য তিনি ১৯০৪ সালে নোবেল পুরস্কার লাভ করেছেন। সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়ার পরীক্ষণে প্যাভলভ একটি যান্ত্রিক উপায়ের উদ্ভাবন করেন। এ পদ্ধতিতে যন্ত্রের সাহায্যে একটি কুকুরের মুখে খাদ্য দেয়া যেত এবং কুকুরের মুখ নিঃসৃত লালা এর পরিমাণ পরিমাপ করা যেত। কুকুরের মুখে মাংসের টুকরা দিলে লালা নিঃসরণ হয় এটি ছিল একটি স্বাভাবিক প্রক্রিয়া। তিনি কুকুরের মুখে মাংসের টুকরা দেবার পূর্ব মুহূর্তে একটি ঘন্টা বাজাবার ব্যবস্থা করেছিলেন। ঘন্টা শুনে কুকুরটি কান খাড়া করে দাঁড়াতো কিন্তু লালা ফেলত না। ঘন্টা দেয়ার কয়েক সেকেন্ড পরে মাংসের টুকরা দেয়া হয়। এভাবে কয়েকবার প্রচেষ্টার পর প্যাভলভ শুধু ঘণ্টা দিলেন কিন্তু মাংসের টুকরা দিলেন না। দেখা গেল শুধু ঘন্টা ধ্বনিতে কুকুর লালা ফেলছে। ঘন্টাধ্বনির মাধ্যমে এভাবে লালা নিঃসরণকে প্যাভলভ সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া নামে আখ্যায়িত করেন।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
কুকুরের ঘণ্টা ধ্বনির প্রতি লালা নিঃসরণের পদ্ধতিটির বর্ণনা দাও।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
