দৃশ্যকল্প-২ এর বাবার উল্লিখিত স্মৃতিকে উন্নত করার কৌশলগুলো ব্যতীত অনুরূপ ৪টি কৌশল বর্ণনা কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ ছেলের স্মৃতিকে উন্নত করার জন্য বাবা তাকে মনোযোগ দিয়ে এবং শব্দ করে পড়ার কথা বলেন। এছাড়া আরো ৪টি কৌশল নিচে দেওয়া হলো- i. সামগ্রিক শিক্ষণ: পরীক্ষণের মাধ্যমে প্রমাণ পাওয়া গেছে যে, বিষয়বস্তুকে খণ্ড খণ্ডভাবে অধ্যয়ন করার চেয়ে সামগ্রিকভাবে পাঠ করা শ্রেয়। তবে বিষয়বস্তুটি যদি খুব বড় হয়, তাহলে প্রথমে সামগ্রিকভাবে এবং পরে খন্ড খণ্ডভাবে পড়তে হবে। ii. সময়ের ব্যবধানে পুনরাবৃত্তি: কোনো নির্দিষ্ট পাঠ মুখস্থ করার সময় একই সঙ্গে অনেকবার চেষ্টা না করে কিছুক্ষণ চেষ্টা করার পর বিরতি দিয়ে পুনরায় চেষ্টা করা ভালো। এতে পাঠ-অভ্যাস দ্রুত হয় এবং দীর্ঘদিন মনে রাখা সম্ভব হয়। iii. আবৃত্তি: নীরবে পড়ার চেয়ে শাব্দিক উচ্চারণ করে পড়া ভালো। কিন্তু তা যদি আবৃত্তি করে পড়া যায়, তাহলে আরো ভালো হয়। আবৃত্তি করে পড়লে তা সহজেই মুখস্থ হয় এবং তা দীর্ঘ সময় স্মৃতিতে সংরক্ষণ করা যায়। iv. রবিনসন নিয়ম: রবিনসন অধ্যয়নের এবং যুগন্তকারী নিয়ম প্রণয়ন করেছেন। তার এই পদ্ধতিটি 'Survey Q ও R [গণিত] পদ্ধতি নি নামে পরিচিত। 'Survey Q ও R [গণিত] -এর অর্থ হচ্ছে- Survey - জরীপ কর Question - প্রশ্ন কর Read - পড় Recite - আবৃত্তি কর Review - পর্যালোচনা কর অর্থাৎ বিষয়বস্তু সম্পর্কে জরীপ করে নিজে নিজে প্রশ্ন করতে হবে লেখক কি বলতে চেয়েছেন। উত্তরের জন্য পাঠ-বিষয়কে গভীর মনোযোগসহকারে পড়তে হবে এবং আবৃত্তি সহকারে পড়তে হবে। বিষয়বস্তু লেখা শেষ হয়ে গেলে পরে তা পর্যালোচনা করতে হবে।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর বাবার উল্লিখিত স্মৃতিকে উন্নত করার কৌশলগুলো ব্যতীত অ…
উদ্দীপক
দৃশ্যকল্প-২: বাবা লক্ষ্য করলেন, তার অষ্টম শ্রেণিতে পড়া ছেলেটি প্রশ্নের উত্তর মনে রাখতে পারে না। তাই তিনি তাকে মনোযোগ দিয়ে এবং শব্দ করে পড়ার ন্যায় স্মৃতিকে উন্নত করার কতিপয় কৌশল অবলম্বনের পরামর্শ দেন।ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা সেনানিবাস · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
